ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর তৎপরতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।শুক্রবার দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, বর্তমানে দুটি থানার কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে হামলার ঘটনা ঘটছে। এমনকি সংসদ সদস্যের (এমপি) বাসায়ও আগুন দেওয়া হচ্ছে।এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে?বক্তব্যের শেষাংশে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ, চলমান ২৫ প্রকল্প

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন, অবকাঠামো, নজরদারি প্রযুক্তি ও জরুরি সেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সক্ষমতা বাড়ানো, পুরোনো অবকাঠামো আধুনিক করা, প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা।সরকারের নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে এসব উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। একই ধরনের প্রকল্পগুলো একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কাজের পুনরাবৃত্তি কমে এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।২৫ প্রকল্পে বরাদ্দ ২ হাজার ৩৩৯ কোটি টাকাস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি প্রকল্পই অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।এসব প্রকল্পের বিপরীতে সরকার বরাদ্দ দিয়েছে ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।তবে বরাদ্দের তুলনায় প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয়ের হার বেশ কম। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এসেছে।চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপির আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পুলিশের জন্য হাজার হাজার যানবাহন কেনার পরিকল্পনাপ্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের বড় অংশই বাংলাদেশ পুলিশকে কেন্দ্র করে। বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামোগত দুর্বলতা কাটাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশের জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কেনা হবে। এ ছাড়া ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আরও ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে।এদিকে জরাজীর্ণ থানা ও অন্যান্য পুলিশ স্থাপনা সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি পুরোনো থানা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।পুলিশের আধুনিকায়ন কর্মসূচিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সীমান্তে নজরদারিতে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তিসীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে।বাহিনীর চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।সীমান্তে নজরদারি ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার একটি প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।চুয়াডাঙ্গায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।সমুদ্র ও জরুরি সেবায় সক্ষমতা বাড়বেসমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং নতুন স্থাপনা তৈরির উদ্যোগ রয়েছে।কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।মাদকাসক্তি নিরাময় ও ফরেনসিক ল্যাব সম্প্রসারণমাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।অপরাধ তদন্তে প্রযুক্তির ব্যবহার বাড়াতে খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও রয়েছে।কারাগার ও আনসার-ভিডিপির অবকাঠামোয় নজরকারাগারগুলোর ধারণক্ষমতা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোও সরকারের পরিকল্পনায় রয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।এ ছাড়া রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ এবং ঐতিহাসিক পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের উদ্যোগও রয়েছে।অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে চলমান প্রকল্পে এখন পর্যন্ত অর্থ ব্যয়ের নিম্নহার বাস্তবায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ, চলমান ২৫ প্রকল্প

ব্যর্থতার দায় শুধু ইশরাকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়: হাসনাত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে রাস্তায় নামতে হওয়াকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তাঁর মতে, ইশরাক হোসেনকে সরিয়ে দিয়ে মূল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও জবাবদিহির প্রশ্ন আড়াল করা হচ্ছে।হাসনাত আবদুল্লাহ লেখেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো সরকারের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া জরুরি। এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে একজন প্রতিমন্ত্রীকে এভাবে মাঠে নামতে হতো না। এ পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের একার নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি।প্রতিমন্ত্রীকে সরালেই কি সমস্যার সমাধান?হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াকেই যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?রাষ্ট্রীয় তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতার উদাহরণ দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের প্রসঙ্গও টানেন। তিনি লেখেন, একই ধরনের প্রশ্ন দেখা যায় যখন প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে টয়লেট পরিদর্শন করতে হয়। রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে কেন সেখানে যেতে হবে?ব্যর্থতার দায় ব্যক্তির ওপর চাপানোর অভিযোগসরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে এনসিপির এই নেতা বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়াল করতে ব্যক্তিকে বলির পাঁঠা বানিয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে এসব ব্যর্থতার কারণে জনগণ রাস্তায় নেমে এলে সরকার কাকে পদত্যাগ করিয়ে দায় এড়াবে?ফেসবুক পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন। তিনি লেখেন, দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।

ব্যর্থতার দায় শুধু ইশরাকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়: হাসনাত

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সংবিধানে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার বিকেলে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও তাঁদের সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধাদের সুরক্ষায় করা আইনটি ইতিমধ্যে অধ্যাদেশ থেকে আইনে পরিণত করা হয়েছে। এর বৈধতা রয়েছে। তবে তাঁদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তফসিলে নির্দিষ্ট জায়গায় বিষয়টি যুক্ত করে জুলাইযোদ্ধাদের সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করার কথা বলা হয়েছে।বিচারপ্রক্রিয়া দ্রুত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং দায়ী, তাঁদের বিচার দ্রুত করার প্রস্তাব এসেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তাঁর সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারও দ্রুত করার কথা বলা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের আদালতে চলমান মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সরকার আন্তরিক। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সংবিধানে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী