বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার দিনটি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, পুষ্পস্তবক অর্পণ, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো এবং কেক কাটার আয়োজন করা হয়।
সকাল
১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ
পাঠ ও জাতীয় সংগীত
পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর
কর্মসূচি শুরু হয়। এ
সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক
ড. এ কে এম
মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য
অধ্যাপক ড. এমতাজ হোসেন।
পতাকা
উত্তোলনের পর শান্তির প্রতীক
পায়রা ও বেলুন উড়িয়ে
দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে
উপাচার্য ও উপ-উপাচার্যের
নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একটি
আনন্দ র্যালি বের হয়। র্যালিটি
বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এরপর
প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক
কাটা হয়।
অনুষ্ঠানে
উপাচার্য অধ্যাপক ড. এ কে
এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক
ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস
আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
অধ্যাপক ড. মো. আতিকুর
রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন
অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি,
হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল
অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
উপাচার্য
অধ্যাপক ড. এ কে
এম মতিনুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান যে লক্ষ্য ও
উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান প্রশাসন সেই লক্ষ্য বাস্তবায়নে
প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যে
পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ
ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী বছরের জন্য এটিই হোক সবার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি। ইনশা আল্লাহ, নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।