ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

ভর্তি পরীক্ষা পেছানো নয়, ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর পক্ষে শিক্ষামন্ত্রী

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

ভর্তি পরীক্ষা পেছানো নয়, ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর পক্ষে শিক্ষামন্ত্রী
ছবি: সংগ্রহ

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ নিশ্চিত করতে আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিকেল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ভর্তি আবেদনের সময় বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর নির্ধারণ করেছেন। তিনি উপাচার্যকে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন, যাতে পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তাঁরাও ভর্তির আবেদন করতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার প্রত্যাশিত হয়নি। এ কারণে অনেক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। পুনর্নিরীক্ষণের পর কারও ফল পরিবর্তন হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ থেকে তাঁরা যেন বঞ্চিত না হন, তা বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি পরীক্ষা নিতে পারে। তবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম গত ৭ নভেম্বর শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সেদিনই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এর পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাঁদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বিবেচনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ও পুনর্নিরীক্ষণের তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, পুনর্নিরীক্ষণের মাধ্যমে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছেন। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আইনি ভিত্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। ২০২৬ সালের ওই আইনের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে পুনর্নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ফল পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষা এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ শিক্ষামন্ত্রী, আ ন ম এহছানুল হক মিলন

দৈনিক নবকাল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষা পেছানো নয়, ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর পক্ষে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x