দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
দলের নাম
ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে
তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া
হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার দুপুরে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ
কথা বলেন।রিজভী বলেন,
৫ আগস্টের পর দলের নাম
ভাঙিয়ে অপকর্মে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান তারেক
রহমান কঠোর পদক্ষেপ নিয়েছেন।
তাই নেতাকর্মীদের গঠনমূলক কাজে যুক্ত থেকে
দলকে আরও শক্তিশালী করতে
হবে।বিএনপির জনপ্রিয়তা
প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর
রহমান ও খালেদা জিয়া
জনকল্যাণে কাজ করেছেন। নারীর
ক্ষমতায়ন ও দেশের আর্থিক
উন্নয়নে তাঁদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক
রহমান নতুন কিছু কর্মসূচি
বাস্তবায়ন করছেন, যেগুলো জনগণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।রিজভীর দাবি,
‘এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও
জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪, ৫৫ বা
৫৬ শতাংশের মতো রয়েছে। ব্যক্তিগতভাবে
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি- ৬৫
থেকে ৬৬ শতাংশ।’তিনি বলেন,
জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য
কাজ করলে সেই দলের
সরকার কখনো ব্যর্থ হবে
না। সেই সরকার জনগণের
সমাদৃত সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।স্থানীয় সরকার
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,
ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা
পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে
যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। এবার দলীয় প্রতীকে
নির্বাচন হবে না বলেও
জানান তিনি।রিজভী বলেন,
দলের নেতাকর্মী ও সমর্থকেরা দলীয়
সমর্থিত প্রার্থীর পাশে থাকবেন এবং
একজন দলীয় সমর্থিত ব্যক্তি
অবশ্যই নির্বাচিত হবেন।