ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সৌদি আরবে বিধিনিষেধ, ঢাকার ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

সৌদি আরবে বিধিনিষেধ, ঢাকার ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতেও। এ কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৯২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১৫টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সংস্থাটির ৫৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৮টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সূচিতে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইটের নির্ধারিত সূচি ও চলাচলে এই বিঘ্ন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ওপর।ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীকে তাঁদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি লরিতে করে ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হচ্ছে।শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিমানবন্দর এলাকা ছাড়ে। গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা বিমান থেকে ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন।চালান গ্রহণের পর নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শনিবার সকালে তিনটি লরিতে করে তা রূপপুরের উদ্দেশে পাঠানো হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে এই ইউরেনিয়াম ব্যবহার করা হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো পরিবহন প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি