সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি লরিতে করে ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হচ্ছে।
শনিবার সকাল
৭টা
১৫
মিনিটের দিকে
ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিমানবন্দর এলাকা
ছাড়ে।
গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি,
পুলিশ
ও
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন
করছেন।
এর আগে
শুক্রবার (২
অক্টোবর) রাত
সাড়ে
১১টার
দিকে
রূপপুর
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম
ইউনিটের জ্বালানি বহনকারী একটি
বিমান
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করে।
পরে
বাংলাদেশ পরমাণু
শক্তি
নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা বিমান
থেকে
ইউরেনিয়ামের চালান
গ্রহণ
করেন।
চালান গ্রহণের পর
নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য
দিয়ে
ইউরেনিয়াম রূপপুর
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার
প্রক্রিয়া শুরু
হয়।
শনিবার
সকালে
তিনটি
লরিতে
করে
তা
রূপপুরের উদ্দেশে পাঠানো
হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম
ইউনিটের জ্বালানি হিসেবে
এই
ইউরেনিয়াম ব্যবহার করা
হবে।
নিরাপত্তার বিষয়টি
বিবেচনায় নিয়ে
পুরো
পরিবহন
প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ও
সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন
করছে।