ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে চায় ইউনেস্কো
ছবি: সংগ্রহ

দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন সুসান ভাইজ। তিনি সব স্তরের শিক্ষকের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, চাকরিতে প্রবেশের আগে প্রশিক্ষণ এবং কর্মজীবনে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন।

এ ছাড়া শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়নব্যবস্থা, স্বাস্থ্যশিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়েও আলোচনা করেন ইউনেস্কো প্রতিনিধি।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতকে আধুনিক ও সময়োপযোগী করে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে ডিজিটাল কনটেন্ট ও এডটেক (শিক্ষাপ্রযুক্তি) খাতে বেসরকারি খাতের অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান উন্নয়নে সরকারের ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান উপদেষ্টা।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।

বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন উভয় পক্ষ।

বিষয় : শিক্ষা শিক্ষাব্যবস্থা ইউনেস্কো ডিজিটাল শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x