ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

গোপালগঞ্জের নতুন ডিসি ড. জি.এম. সরফরাজ, প্রত্যাহার আরিফ-উজ-জামান

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ড. জি.এম. সরফরাজ। ছবি: সংগ্রহ

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বর্তমান কর্মস্থল পরিবর্তন করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয় : গোপালগঞ্জ জেলা প্রশাসক ডিসি পদে রদবদল প্রশাসনিক বদলি

দৈনিক নবকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নতুন ডিসি ড. জি.এম. সরফরাজ, প্রত্যাহার আরিফ-উজ-জামান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বর্তমান কর্মস্থল পরিবর্তন করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x