রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬
নভেম্বর) ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক
রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.
আকতার
হোসেন
এসব
তথ্য
জানান।
ডিএমপি জানায়,
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে
সবচেয়ে
বেশি
১১৯
জন
মিরপুর
বিভাগ
থেকে।
এ
ছাড়া
লালবাগ
ও
তেজগাঁও বিভাগ
থেকে
৭৮
জন
করে,
ওয়ারী
বিভাগ
থেকে
৭৪
জন,
মতিঝিল
বিভাগ
থেকে
৪৯
জন,
গুলশান
বিভাগ
থেকে
২৭
জন,
উত্তরা
বিভাগ
থেকে
২৫
জন
এবং
রমনা
বিভাগ
থেকে
২৪
জনকে
গ্রেপ্তার করা
হয়েছে।
এ
ছাড়া
গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়েছেন
ছয়জন।
অভিযান চলাকালে পুলিশ
১০
হাজার
৩০৬
পিস
ইয়াবা
ও
৩২৬
গ্রাম
গাঁজা
উদ্ধার
করে।
এ
ছাড়া
দুটি
ছুরি,
দুটি
স্টিলের সুইচ
গিয়ার,
দুটি
মোবাইল
ফোন
এবং
একটি
মোটরসাইকেল জব্দ
করা
হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো.
আকতার
হোসেন
জানান,
রোববার
রাজধানীর বিভিন্ন থানা
এলাকায়
নিয়মিত
অভিযান
পরিচালনা করে
এসব
ব্যক্তিকে গ্রেপ্তার করা
হয়।
এ
সময়
মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে
ব্যবহৃত আলামত
উদ্ধার
করা
হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।