ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

তামাক ছেড়ে কমলা চাষে ভাগ্যবদল, বছরে আয় ৩ লাখ টাকা

তারাগঞ্জ উপজেলার কৃষক মোখলেসুর রহমান। ছবি: সংগ্রহ

ক্ষতিকর তামাক চাষ ছেড়ে কমলার বাগান গড়ে তুলে সাফল্য পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক মোখলেসুর রহমান। একসময় যে জমিতে তামাক চাষ করতেন, সেখানে এখন ফলছে চাইনিজ কমলা। এই বাগান থেকে বছরে দুই থেকে তিন লাখ টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। মোখলেসুরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য কৃষকেরাও এখন কমলা, মাল্টাসহ বিভিন্ন লেবুজাতীয় ফল চাষে আগ্রহী হচ্ছেন।

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি তামাক চাষের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তামাকের ক্ষতিকর প্রভাব এবং প্রচলিত ফসলের বাইরে লাভজনক বিকল্প খুঁজতে গিয়ে কমলা চাষের সিদ্ধান্ত নেন তিনি।

২০২০-২১ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ৩০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাইনিজ কমলার চাষ শুরু করেন মোখলেসুর। প্রথম পর্যায়ে কৃষি বিভাগ তাঁকে ৯০টি কমলার চারা, প্রয়োজনীয় সার ও অন্যান্য উপকরণ বিনা মূল্যে সরবরাহ করে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চারা রোপণ ও নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর কমলার বাগান।

কয়েক বছরের ব্যবধানে বাগানের গাছগুলোতে এখন প্রচুর ফল ধরছে। মোখলেসুর রহমান জানান, এ পর্যন্ত তিন দফায় বাগানের কমলা বিক্রি করেছেন তিনি। প্রতিবার গড়ে দুই থেকে আড়াই লাখ টাকার কমলা বিক্রি হয়েছে। চলতি মৌসুমে গাছে ফলের পরিমাণ ও বাগানের বর্তমান অবস্থা বিবেচনায় প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।

মোখলেসুরের বাগানে ফলন ও বিক্রির সম্ভাবনা দেখে এলাকার কৃষকদের মধ্যেও কমলা ও মাল্টা চাষের আগ্রহ বাড়ছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা তাঁর বাগান দেখতে আসছেন। পাশাপাশি এসব ফল চাষের পদ্ধতি, পরিচর্যা ও লাভের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম হাসান বলেন, মোখলেসুর রহমানের কমলার বাগানটি নিয়মিত তদারকি করা হচ্ছে। বর্তমানে বাগানের প্রতিটি গাছে গড়ে ৩০ কেজির বেশি কমলা ধরেছে। তারাগঞ্জের মাটি ও আবহাওয়া কমলাসহ বিভিন্ন লেবুজাতীয় ফল চাষের জন্য বেশ উপযোগী। ফলে ধান ও আলুর মতো প্রচলিত ফসলের পাশাপাশি কমলা, মাল্টা ও লেবু চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, উপজেলায় বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান রয়েছে। এ ছাড়া ৩৫ হেক্টর জমিতে ১৬০টি মাল্টার বাগান এবং সাত হেক্টর জমিতে লেবুর বাগান গড়ে উঠেছে। নতুন এসব বাগানের উদ্যোক্তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তামাক চাষের পরিবর্তে ফলের বাগান গড়ে মোখলেসুর রহমান শুধু নিজের আয়ের নতুন পথই তৈরি করেননি, তাঁর উদ্যোগে এলাকায় বিকল্প কৃষির সম্ভাবনাও বাড়ছে।

বিষয় : তারাগঞ্জ কমলাচাষ কৃষকের সাফল্য তামাক চাষ বিকল্প কৃষি

দৈনিক নবকাল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তামাক ছেড়ে কমলা চাষে ভাগ্যবদল, বছরে আয় ৩ লাখ টাকা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x