ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে লাগতে পারে ১০ বছর

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে লাগতে পারে ১০ বছর
ছবি: সংগ্রহ

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। আন্তর্জাতিক অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সম্পদ উদ্ধার করতে পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর সময় লাগে।

বাংলাদেশ এ ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পদ উদ্ধারের কৌশল আরও কার্যকর করতে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফরহানুল গনি চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদেশে সম্পদ উদ্ধারে আইনি জটিলতা

ফরহানুল গনি চৌধুরী বলেন, দেশের ভেতরে আত্মসাৎ করা সম্পদ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়া এক নয়। বিদেশে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে হয়।

বাংলাদেশে কোনো কর্মকাণ্ড অপরাধ হিসেবে বিবেচিত হলেও সংশ্লিষ্ট বিদেশি দেশের আইনে সেটি অপরাধ হিসেবে গণ্য না-ও হতে পারে। ফলে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়।

তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে টাস্কফোর্স গঠন করে আইনি কার্যক্রম শুরু হয়। গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সম্পদ উদ্ধারের কৌশল হালনাগাদ করা হচ্ছে। এ জন্য আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।

৪০ প্রতিষ্ঠানের ঋণ মামলা অগ্রাধিকার পাচ্ছে

ব্যাংক খাত থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সামনে রেখে কাজ করা হচ্ছে বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা। তিনি বলেন, প্রথম পর্যায়ে খেলাপি ঋণসংক্রান্ত দেওয়ানি মামলা নিয়ে কাজ চলছে। গত আগস্টে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে প্রায় ৪০টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি, ঋণের অর্থ বিদেশে পাচারের তথ্য রয়েছে এবং ঋণগ্রহীতার মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেসব মামলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কয়েকটি দেশে সম্পদ সাময়িক অবরুদ্ধ

আন্তর্জাতিক মান অনুসরণ করে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) আবেদন তৈরি করা হচ্ছে বলে জানান ফরহানুল গনি চৌধুরী। পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব আবেদন পাঠানো হয়। তবে একেক দেশের আইনি চাহিদা ও প্রক্রিয়া আলাদা হওয়ায় আবেদন তৈরিতে বিশেষ সতর্কতা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের আদালতের আদেশ বিদেশে সরাসরি কার্যকর করা যায় না। এমএলএ আবেদনের মাধ্যমে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ করা সম্ভব হয়েছে। তবে স্থায়ীভাবে সম্পদ জব্দ করতে হলে সংশ্লিষ্ট দেশের আইনে অপরাধের বিষয়টি প্রমাণ করতে হয়।

এ ক্ষেত্রে অপরাধ হিসেবে বিবেচিত কর্মকাণ্ডটি বাংলাদেশ ও সংশ্লিষ্ট—উভয় দেশের আইনেই অপরাধ হতে হবে। আইনের এই নীতিকে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বলা হয়।

দেশে ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ফরহানুল গনি চৌধুরী জানান, দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আদালত বিদেশে থাকা কিছু সম্পদের বিষয়েও নির্দেশ দিয়েছেন।

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অবরুদ্ধ করার তথ্য প্রকাশ করেছে। তবে এসব সম্পদের বিষয়ে চূড়ান্ত আইনি প্রক্রিয়া এখনো চলমান।

তিনি বলেন, পাচার হওয়া সম্পদের তুলনায় বিদেশে এখন পর্যন্ত অবরুদ্ধ সম্পদের পরিমাণ অপ্রতুল। এ কারণে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের আইনি প্রক্রিয়াতেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মামলার নথি পর্যালোচনা করা হচ্ছে।

টাস্কফোর্সের উপদেষ্টা আরও জানান, প্রথম পর্যায়ের কয়েকটি মামলার নথি পর্যালোচনা করে অন্তত দুটি মামলার কাগজপত্র সুসংগঠিত বলে ইতিবাচক মতামত পাওয়া গেছে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অর্থ পাচার পাচারকৃত সম্পদ উদ্ধার টাস্কফোর্স

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে লাগতে পারে ১০ বছর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x