ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নীতিমালা

ছবি: সংগ্রহ

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ৪৪টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনোটি সরকারি-বেসরকারি যৌথ মালিকানায়, আবার কোনোটি সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি, স্থাপনা ও শেয়ার হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইন সংস্কার ও একটি নীতিমালা তৈরির কাজ চলছে বলে ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত নীতিমালার খসড়া যাচাই ও চূড়ান্ত করার বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

৪৪ প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের পরিকল্পনা

প্রাথমিকভাবে চিহ্নিত ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত রোড শোতে উপস্থাপিত প্রতিষ্ঠানগুলোও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় চালু করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অথবা সম্পূর্ণ বেসরকারি মালিকানার সুযোগ তৈরি করা হবে।

এ জন্য শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে নীতিমালার খসড়া তৈরি করেছে ইনভেস্ট বাংলাদেশ। সরকারের প্রত্যাশা, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরবে। পাশাপাশি অব্যবহৃত সরকারি সম্পদের অর্থনৈতিক ব্যবহার বাড়বে।

দায়দেনা পরিশোধ নিয়ে জটিলতা

নীতিমালা চূড়ান্ত করার আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান দায়দেনা ও কর বকেয়া। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি ও জটিলতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্টদের মতে, কোনো বিনিয়োগকারী যেন পুরোনো দায়দেনা বা আইনি জটিলতার কারণে ভবিষ্যতে আর্থিক ঝুঁকিতে না পড়েন, সে জন্য সম্পদ হস্তান্তরের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব দায়দেনা পরিশোধ নিশ্চিত করা প্রয়োজন।

তবে কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়দেনার পরিমাণ সম্পদের বাজারমূল্যের চেয়েও বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিটি ঘটনা আলাদাভাবে বিবেচনা করে দায় মওকুফ কিংবা পরিশোধের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে।

মতামত চাওয়া হয়েছে ছয় মন্ত্রণালয়ের

প্রস্তাবিত নীতিমালার বিষয়ে লিখিত মতামত ও পর্যবেক্ষণ দিতে অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের মতামত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। এসব মতামত পর্যালোচনা করে খসড়া নীতিমালাকে আরও যুগোপযোগী ও বাস্তবসম্মত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটিকে।

নির্ধারিত সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয় করে নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রশ্ন

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা হাজার হাজার একর সরকারি জমি এবং বন্ধ শিল্পকারখানাকে উৎপাদনমুখী ও লাভজনক সম্পদে পরিণত করা সম্ভব হবে। এতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নের সুযোগ তৈরি হতে পারে।

তবে এ উদ্যোগের সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ মূল্য নির্ধারণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কঠোর আইনি তদারকি ও জবাবদিহি না থাকলে প্রভাবশালী করপোরেট গোষ্ঠীর হাতে রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বিনিয়োগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ সরকারি সম্পদ বিনিয়োগ

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নীতিমালা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x