ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

ব্যাংক খাতের মূলধন এখন ঋণাত্মক ৩.৮০ শতাংশ, বাড়ছে আর্থিক ঝুঁকি

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

ব্যাংক খাতের মূলধন এখন ঋণাত্মক ৩.৮০ শতাংশ, বাড়ছে আর্থিক ঝুঁকি
ছবি: সংগ্রহ

দেশের ব্যাংক খাতের আর্থিক দুর্বলতা আরও প্রকট হয়েছে। ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের চাপ এবং সংরক্ষিত আয় কমে যাওয়ায় একাধিক ব্যাংকের মূলধন ক্ষয় হয়েছে। এর প্রভাব পড়েছে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হারে। গত জুন শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) নেমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতের মূলধন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ মূলধন পর্যাপ্ততা বজায় রাখতে হয়। ফলে নির্ধারিত সীমার সঙ্গে ব্যাংক খাতের বর্তমান অবস্থানের বিশাল ব্যবধান তৈরি হয়েছে।

সিআরএআর হলো ব্যাংকের আর্থিক সক্ষমতা পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। এর মাধ্যমে বোঝা যায়, ঋণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সম্ভাব্য লোকসান হলে তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন ব্যাংকের রয়েছে কি না। এ অনুপাত ঋণাত্মক হওয়ার অর্থ, ব্যাংক খাতের নিয়ন্ত্রক মূলধন ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে নেতিবাচক অবস্থায় চলে গেছে।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর ন্যূনতম মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশ। এর সঙ্গে আরও ২ দশমিক ৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার সংরক্ষণ করতে হয়। সব মিলিয়ে প্রয়োজনীয় মূলধন পর্যাপ্ততার হার দাঁড়ায় ১২ দশমিক ৫ শতাংশ।

কিন্তু বাংলাদেশের ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হার এখন ঋণাত্মক। বিপরীতে প্রতিবেশী দেশগুলোর ব্যাংক খাত এ ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। গত জুন শেষে ভারতের ব্যাংক খাতের সিআরএআর ছিল ১৭ দশমিক ৭৮ শতাংশ, শ্রীলঙ্কার ১৮ দশমিক ০৭ শতাংশ এবং পাকিস্তানের ১৯ দশমিক ৬ শতাংশ।

অর্থাৎ মূলধন সক্ষমতার দিক থেকে আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশের ব্যাংক খাত অনেক পিছিয়ে পড়েছে।

কয়েকটি ব্যাংকের দুর্বলতায় সামগ্রিক সূচকে বড় ধাক্কা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হার আরও কমেছে। তবে শুধু সামগ্রিক চিত্র দেখে সব ব্যাংকের অবস্থা বিচার করা ঠিক হবে না। কারণ, ব্যাংকভেদে মূলধন পরিস্থিতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতের অনেক ভালো ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এসব ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার মারাত্মকভাবে ঋণাত্মক হওয়ায় পুরো ব্যাংক খাতের গড় অনুপাত নিচে নেমে গেছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, মূলধন পুনর্গঠন এবং নতুন করে মূলধন বাড়ানোর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দুর্নীতি বন্ধ, কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুসরণ এবং মূলধন সংরক্ষণের শর্ত পূরণে ব্যর্থ ব্যাংকগুলোর মুনাফা বণ্টন নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি।

খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন বাড়ায় মূলধনে চাপ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকে খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে উচ্চহারে প্রভিশন সংরক্ষণ করতে হয়। এতে ব্যাংকের মুনাফা কমে যায়। প্রভিশনের কারণে মুনাফা কমে যাওয়া কিংবা লোকসান হলে ব্যাংকের মূলধনও ক্ষয় হয়। ফলে খেলাপি ঋণ যত বাড়ে, ব্যাংকের মূলধন ঘাটতি তৈরি হওয়ার বা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তত বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ। গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হারও বেড়েছে।

সংরক্ষিত আয় ঋণাত্মক ২ লাখ ১১ হাজার কোটি টাকা

মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাংকগুলোর টিয়ার-১ মূলধনের অবস্থাও দুর্বল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে টিয়ার-১ মূলধনের অনুপাত গত মার্চে ঋণাত্মক ৫ দশমিক ৬৯ শতাংশ ছিল। জুন শেষে তা আরও কমে ঋণাত্মক ৬ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ তিন মাসে এ অনুপাত কমেছে ০ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট।

এর অন্যতম কারণ ব্যাংকগুলোর সংরক্ষিত আয় কমে যাওয়া। গত জুন শেষে ব্যাংক খাতের সংরক্ষিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ২ লাখ ১১ হাজার ২৭ কোটি টাকা। গত মার্চ শেষে এ পরিমাণ ছিল ঋণাত্মক ২ লাখ ১ হাজার ৪৬৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে সংরক্ষিত আয়ের নেতিবাচক অবস্থান বেড়েছে ৯ হাজার ৫৫৮ কোটি টাকা।

ধারাবাহিক লোকসানের কারণে সংরক্ষিত আয় কমে যাওয়ায় ব্যাংকগুলোর মূলধন সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকেও অবনতি

ব্যাংক খাতের বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানের মূলধন পরিস্থিতিতেও অবনতি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এ হার ছিল ১ দশমিক ০৮ শতাংশ।

প্রচলিত ধারার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এসব ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।

শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও চাপে রয়েছে। তবে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক বাদ দিলে বাকি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশ হয়েছে।

অনিয়মের চিত্র সামনে আসার পর অবনতি

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৩ সাল পর্যন্ত দেশের ব্যাংক খাত তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দীর্ঘদিন আড়ালে থাকা আর্থিক অনিয়ম, লোকসান ও খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। এরপর থেকে ব্যাংক খাতের বিভিন্ন আর্থিক সূচকে দ্রুত অবনতি দেখা যায়।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার ছিল ৩ দশমিক ০৮ শতাংশ। একই সময়ে ভারতে এ হার ছিল ১৬ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ২০ দশমিক ৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৮ দশমিক ৪ শতাংশ।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বছরের পর বছর ধরে চলা অনিয়ম, দুর্নীতি ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে। দীর্ঘদিন এসব ক্ষতির পুরো চিত্র প্রকাশ করা হয়নি। এখন প্রকৃত ক্ষতির হিসাব সামনে আসায় ব্যাংক খাতের বিভিন্ন সূচকে তার প্রভাব স্পষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সংকট কাটাতে শুধু মূলধন বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়। ব্যাংক পরিচালনায় সুশাসন নিশ্চিত করা, খেলাপি ঋণ আদায়, আর্থিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার জরুরি। অন্যথায় ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ ব্যাংক খাত মূলধন ঘাটতি ব্যাংকিং খাতের সংকট

দৈনিক নবকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতের মূলধন এখন ঋণাত্মক ৩.৮০ শতাংশ, বাড়ছে আর্থিক ঝুঁকি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x