ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগ্রহ

পেনাল্টি থেকে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে তাঁর ব্যর্থতা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিকেরা। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় মাদ্রিদের।

বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। খেলার ছয় মিনিটের মধ্যে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্টা। দ্রুত গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে সফল হয়নি স্বাগতিকেরা। উল্টো ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। তাঁর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শুরুর দিকে রিয়ালের রক্ষণেও ছিল বেশ অস্থিরতা। উগো আলভারেজ ও উইলিয়ট সুইডবার্গ একাধিকবার স্বাগতিকদের বিপদে ফেলেন। সুইডবার্গের একটি শট সাইড নেটে লাগে। আরেকটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্যদিকে আক্রমণে এমবাপ্পে ও আর্দা গুলারও প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি।

বিরতির পর ম্যাচে গতি ফেরাতে ৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান কোচ মরিনহো। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন। তাঁর বাঁ দিকের আক্রমণ থেকেই আসে রিয়ালের সমতাসূচক গোলের সুযোগ। ভিনিসিয়ুসের বাড়ানো বল পেয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে জালে পাঠান জুড বেলিংহ্যাম।

সমতা ফেরানোর পর জয়ের জন্য আক্রমণের গতি বাড়ায় রিয়াল। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রসে হেড করেন বদলি হিসেবে মাঠে নামা এসপি। সেল্টার গোলরক্ষক ইয়োনাত রাদু প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আর প্রতিরোধ গড়তে পারেননি। বল জালে জড়িয়েই রিয়ালকে এগিয়ে দেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

এ নিয়ে চলতি মৌসুমে বদলি হিসেবে নেমে শেষ দিকে গোল করে তৃতীয়বারের মতো রিয়ালকে জয় এনে দিলেন এসপি। এর আগে এস্পানিওল ও এলচের বিপক্ষেও তাঁর শেষ মুহূর্তের গোলেই জয় পেয়েছিল মাদ্রিদ।

ম্যাচের আগে বার্নাব্যুতে ছিল আবেগঘন এক আয়োজন। প্রয়াত তেনেরিফে খেলোয়াড় জেসুস দে মিগেলের স্মরণে মাঠে আসেন তাঁর বাবা, স্ত্রী ও বোন। তাঁকে স্মরণ করে কিছুক্ষণ করতালি ও নীরবতা পালন করেন দর্শকেরা। পরে পরিবারের সদস্যদের হাতে স্মারক জার্সি তুলে দেওয়া হয়। রিয়ালের খেলোয়াড়েরাও তাঁর নাম লেখা জার্সি পরে মাঠে নামেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন ক্লাব বোর্ডের সদ্য নির্বাচিত সদস্য রাফায়েল নাদালও।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সমান হলো রিয়াল মাদ্রিদ। তবে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির সামনে। আজ ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

বিষয় : রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়র সেল্টা ভিগো কিলিয়ান এমবাপ্পে কার্লোস এসপি

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x