মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পরই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই কঠিন হয়ে গেছে লাল-সবুজের দলের জন্য। আজ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা শেখ মোরসালিনও দলের খেলায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেননি। কোচ টমাস ডুলির কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে আলোচনা হয়েছে।তবে সেই ম্যাচের হতাশা পেছনে ফেলে এখন সিঙ্গাপুর ম্যাচ নিয়েই ভাবছে বাংলাদেশ। মালয়েশিয়া ম্যাচের পর দুই ভাগে অনুশীলন করেছে দল। মূল একাদশের খেলোয়াড়েরা বিশ্রামে থাকলেও কম সময় খেলা ফুটবলারদের নিয়ে হয়েছে নিবিড় অনুশীলন। মোরসালিনও জানিয়েছেন, পরাজয়ের ধারা ভেঙে জয়ে ফেরাই এখন দলের প্রধান লক্ষ্য।বাংলাদেশের মতো সিঙ্গাপুরও প্রথম ম্যাচে হেরেছে। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে দুই দলের কাছেই আজকের ম্যাচটি প্রথম পয়েন্ট ও জয়ের খাতা খোলার সুযোগ। টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণে ম্যাচটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সর্বশেষ দুই দেখাতেই সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ এবং অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারের সেই স্মৃতি এবার পেছনে ফেলতে চায় লাল-সবুজের দল। মালয়েশিয়ার বিপক্ষে হার ভুলে আজ জাকার্তায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। টুর্নামেন্টের পরের লড়াইয়ে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই গেলোরা বুং কার্নো স্টেডিয়ামের মাঠে আজ বাংলাদেশের সামনে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, টুর্নামেন্টে টিকে থাকারও বড় পরীক্ষা।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে জয়ের পর লা লিগাতেও জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে জুড বেলিংহ্যামের এক গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হারের পর পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর এবার ঘরের মাঠে দারুণ জয় পেল দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই রায়োর ওপর চাপ তৈরি করে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৩ মিনিটে বক্সে আলভারো কারেয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর গোল করেন কারেয়াস নিজেই। মাত্র ১৭ মিনিটের মধ্যেই গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন এমবাপ্পে। ২০১৬ সালের পর এই প্রথম রিয়ালের কোনো খেলোয়াড় ম্যাচের এত দ্রুত সময়ে গোল ও অ্যাসিস্ট করলেন। ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে পাওয়া দারুণ পাস প্রথম স্পর্শেই জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা।দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রায়ো। ৫১ মিনিটে রিয়াল ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সার্জিও কামেলো। এতে ব্যবধান কমে হয় ৩-১। এরপর রায়ো একাধিকবার আক্রমণে উঠলে রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেন।ম্যাচের শেষ দিকে আর্দা গুলার মাঠে নামার পর রিয়ালের আক্রমণে আবারও গতি আসে। যোগ করা সময়ে গুলারের পাস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। একই সঙ্গে এটি রিয়ালের চতুর্থ গোল। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা ৬-এ নিয়ে গেলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ৭।শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
লিওনেল মেসির ফেরার ম্যাচে জয় পেল না ইন্টার মিয়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেজর লিগ সকারের দলটি। মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরো গোল করে মিয়ামিকে এগিয়ে দিলেও শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল করে আটলান্টাকে সমতায় ফেরান ব্রিল এমবোল।বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। তবে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এটিই ছিল আর্জেন্টাইন তারকার প্রথম ম্যাচ।ম্যাচের ৩২তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তাঁর গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। তিন মিনিট পরই গোল করে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা ইউনাইটেড।প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় মিয়ামি। অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ওই ব্যবধান নিয়েই বিরতিতে যায় মেসির দল।দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে ইন্টার মিয়ামি। তবে জয় নিশ্চিত করতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় আটলান্টা ইউনাইটেড। সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোল পেনাল্টি থেকে গোল করে আটলান্টাকে ২-২ সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
ভাইয়া গ্রুপের ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল-এর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে ভাইয়া টাইগার্স।টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় কিংস অব ভাইয়া ও ভাইয়া টাইগার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে।ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ কিংস অব ভাইয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখায় ভাইয়া টাইগার্স। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।অন্যদিকে ফাইনালে লড়াই করে রানার্সআপ হয় কিংস অব ভাইয়া।১২ দলের অংশগ্রহণে আয়োজিত এ ফুটসাল প্রতিযোগিতাকে ঘিরে ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি সহকর্মীদের উপস্থিতিও আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।আয়োজকদের মতে, কর্মীদের নিয়মিত কাজের পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি হলে পারস্পরিক সম্পর্ক ও দলগত মনোভাব আরও শক্তিশালী হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।ফাইনালে ৩-০ গোলের জয় দিয়ে এবারের আসরের শিরোপা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইয়া টাইগার্স টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লিখিয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের খবরে বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ের ঘোষণা দেওয়ার পর মেসির সতীর্থ ও ঘনিষ্ঠজনেরা তাঁকে নিয়ে আবেগঘন বার্তা দিচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার উত্থান-পতনের অনেকটাই কাছ থেকে দেখেছেন আন্তোনেলা। প্রেমিকা থেকে স্ত্রী হয়ে ওঠার এই সময়ে মেসির সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও কঠিন সময়ও দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আন্তোনেলা।ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় মেসির জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি দেখে নিজের গর্বের কথা জানান তিনি। মেসির দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করে আন্তোনেলা লেখেন, ‘কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ; আবার কত হতাশা ও কঠিন সময়ও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে লড়াই করে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’মেসির স্বপ্নপূরণের সাক্ষী হতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন আন্তোনেলা। তিনি বলেন, ‘এত বছর পর আমি সৌভাগ্যবান যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।’মেসির ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাঁর পরিবারের উপস্থিতি ছিল। সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটিও শোকের মধ্যে রয়েছে। এর মধ্যেই মেসির ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বাবা হিসেবে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেছেন আন্তোনেলা।তিনি লেখেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর তারা নিজের চোখে দেখেছে, সে কীভাবে সব অর্জন করেছে এবং বিশ্বকাপ উচিয়ে ধরেছে।’মেসি ও আন্তোনেলার তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। তাদের বয়স যথাক্রমে ১৩, ১০ ও ৮ বছর। বাবার অর্জনের ব্যাপকতা তারা এখনো পুরোপুরি বুঝতে না পারলেও তাঁকে নিয়ে গর্বিত বলে জানান আন্তোনেলা।তিনি লেখেন, হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে তোমার গল্প কতটা বিশাল। কিন্তু আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে গর্বিত।বার্তার শেষ দিকে মেসির প্রতি ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে আন্তোনেলা লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত; তোমার পথচলা, তুমি যা কিছু অতিক্রম করে এসেছ এবং সবচেয়ে বেশি গর্বিত সেই মানুষটির জন্য, যে প্রতিটি মুহূর্তের পেছনে ছিল। তোমার পাশে থেকে এসব অভিজ্ঞতার অংশ হতে পারা কত বড় সৌভাগ্য! আমরা তোমাকে অসীম ভালোবাসি।’ সূত্র: টিওয়াইসি স্পোর্টস
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলের উৎসব করে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড ও রায়ান চেরকি।ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ ও লক্ষ্যে শট—সবদিকেই ছিল সিটির আধিপত্য। ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সফরকারীরা। সিটির ৯টি শট লক্ষ্যে থাকলেও প্যালেসের অন-টার্গেট শট ছিল মাত্র একটি।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে এডি এনকেটিয়ার কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। চার মিনিট পর সিটির এলিয়ট অ্যান্ডারসনের জোরালো শটও এক হাতে ফিরিয়ে দেন প্যালেস গোলরক্ষক ডিন হ্যান্ডারসন।হেডারে হালান্ডের গোল১৭তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। অ্যান্তোয়নে সেমেনিওর ক্রস থেকে ছয় গজ বক্সের বাইরে দাঁড়িয়ে নিখুঁত হেডে বল জালে পাঠান হালান্ড। ক্রসবার ঘেঁষে নেওয়া তাঁর এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সফরকারীরা। ফাঁকায় বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি ফিল ফোডেন। তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।চেরকির দুই গোলদ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে প্যালেস। তবে এনকেটিয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।৫৪তম মিনিটে সিটির ব্যবধান বাড়ান রায়ান চেরকি। ফিল ফোডেনের পাস পেয়ে ডি-বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।তবে দুই মিনিট পরই ভাগ্যের সহায়তায় ম্যাচে ফিরে আসে প্যালেস। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর বলটি সিটির গোলরক্ষক দোন্নারুমার পিঠে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ২-১।কিন্তু প্যালেসের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে সিটির ব্যবধান আবার বাড়িয়ে দেন চেরকি। ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া জোরালো শট এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে হ্যান্ডারসনকে পরাস্ত করে।শেষ গোল হালান্ডেরম্যাচের ৮৪তম মিনিটে সিটির বড় জয় নিশ্চিত করেন হালান্ড। দূর থেকে এগিয়ে এসে ডি-বক্সে বল বাড়িয়ে দেন ফোডেন। সেই পাস পেয়ে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন নরওয়ের এই ফরোয়ার্ড।শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।এই ম্যাচে জোড়া গোল করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজের দুর্দান্ত রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন হালান্ড। প্যালেসের বিপক্ষে ছয় ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি। প্রিমিয়ার লিগে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে এটি তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড।এই জয়ে টানা দুই ম্যাচ অপরাজিত থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ৬ পয়েন্ট নিয়ে পরের তিন অবস্থানে রয়েছে ব্রাইটন, ব্রেন্টফোর্ড ও আর্সেনাল।
৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে আল-ইত্তিফাককে হারিয়েছে আল-নাসর। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আবেগ। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফের দাবি, ম্যাচ শেষে ড্রেসিংরুমে আবেগ ধরে রাখতে পারেননি পর্তুগিজ তারকা, ফুঁপিয়ে কেঁদেছেন তিনি।মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে আল-নাসর। এর মধ্যে ১০ জনের দলে পরিণত হয় দলটি।প্রথমার্ধ শেষে রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামানো হয়। সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে বলেন, ফিটনেসের কারণে প্রথমার্ধের পর মাঠ ছাড়ার অনুরোধ নিজেই করেছিলেন রোনালদো। তবে দল অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে জয় পাওয়ার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।অন্যদিকে আল-নাসরের কোচ আঞ্জে পস্তেকোগলু রোনালদোকে তুলে নেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ভাষ্য, রোনালদোর ৪৫ মিনিট খেলার পরিকল্পনাই ছিল।পস্তেকোগলু বলেন, প্রথম ম্যাচে রোনালদো ৩০ মিনিট খেলেছিলেন। এবার ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যেই তাঁকে ৪৫ মিনিট খেলানোর পরিকল্পনা ছিল। তবে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। তারপরও তাঁকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন কোচ।
লা লিগায় দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে তারা। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জুড বেলিংহ্যামও।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে প্রথম বড় সুযোগ পেয়েছিল সোসিয়েদাদ। ১১ মিনিটে মিকেল ওইয়ারজাবালের শট দারুণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।একই মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রও সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ৪০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ফেদে ভালভার্দের বাড়ানো চমৎকার পাস নিয়ন্ত্রণ করে নিখুঁত শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।তবে বিরতির ঠিক আগে রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় সোসিয়েদাদ। দারুণ এক শটে গোল করে লুকা সুসিক ম্যাচে সমতা ফেরান।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৬০ মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।৮ মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। সোসিয়েদাদের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বাইলাইন থেকে বেলিংহ্যামের বাড়ানো পাসে ভিনিসিয়ুস জুনিয়র ৩-১ করেন।ম্যাচের ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের চমৎকার থ্রু পাস পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি।শেষ দিকে ব্রাহিম দিয়াজের একটি গোল ভিএআরে বাতিল হয়ে যায়। গোলটি বৈধ হলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।এই জয়ে টানা দ্বিতীয়বার জয় পেল রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আরও শক্ত করেছে দলটি।
বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে চায় সেলেসাওরা।ম্যাচের সম্ভাব্যতা যাচাই ও সার্বিক পরিস্থিতি দেখতে সম্প্রতি ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। সফরকালে তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা করে প্রতিনিধি দলটি।ফিফার আন্তর্জাতিক উইন্ডো চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে ব্রাজিলের। এরপর ৩ অক্টোবর কলকাতায় স্থানীয় কোনো দল অথবা ভারতের জাতীয় দলের বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে তাদের।কলকাতা থেকে ঢাকার দূরত্ব তুলনামূলক কম হওয়ায় সফরটি বাড়িয়ে ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল।তবে প্রস্তাবটি বাস্তবায়নে বাফুফেকে কিছু জটিলতার মুখে পড়তে হচ্ছে। একই সময়ে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ চারটি ম্যাচ খেলতে পারে। সূচি অনুযায়ী, ৩ বা ৪ অক্টোবর দেশে ফিরতে পারেন জাতীয় দলের খেলোয়াড়েরা।এর মাত্র দুই দিন পর ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচ খেললে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও চোটের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে ম্যাচটি আয়োজনের আগে খেলোয়াড়দের প্রস্তুতি ও ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে বাফুফেকে।আরেকটি বিষয় হলো ফিফা উইন্ডোর ম্যাচসংখ্যা। নিয়ম অনুযায়ী, একটি দল এই উইন্ডোতে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। আসিয়ান কাপে বাংলাদেশ চারটি ম্যাচ খেললে ৬ অক্টোবরের ব্রাজিল ম্যাচটি ফিফার অফিশিয়াল ম্যাচের স্বীকৃতি নাও পেতে পারে।এ ছাড়া ব্রাজিল দলের প্রায় ৯০ সদস্যের একটি বড় কন্টিনজেন্ট চার্টার্ড ফ্লাইটে ঢাকা হয়ে দুবাই যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিমান ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাফুফেকেই বহন করতে হবে।সব দিক বিবেচনায় ব্রাজিলের প্রস্তাব বাংলাদেশের ফুটবলের জন্য বড় সুযোগ হলেও শিডিউল, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, ম্যাচের স্বীকৃতি ও আর্থিক ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।উভয় পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত আলোচনার পরই ৬ অক্টোবরের সম্ভাব্য ম্যাচটির বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
স্প্যানিশ ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই নতুন লা লিগা মৌসুম শুরু করেছে বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে হান্সি ফ্লিকের দল। জয়ের রাতে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচের অন্যতম সেরা পারফরমার ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। ফেরমিন লোপেজের থ্রু-বল ধরে বক্সে ঢোকার সময় এলচের ভিক্তর চুস্ত তাঁকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন রাফিনহা।এই গোলের মাধ্যমে বার্সেলোনার হয়ে পেনাল্টিতে শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখেন তিনি। ক্লাবটির জার্সিতে নেওয়া ৯টি পেনাল্টির সব কটিতেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান। ২০২২-২৩ মৌসুমে বার্সায় যোগ দেওয়ার পর স্প্যানিশ ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে পেনাল্টি থেকে তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি কোনো খেলোয়াড়।প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনহার পাস থেকে লা লিগায় অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন করিম আদেয়েমি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ৬৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। নতুন ক্লাবের হয়ে লা লিগা অভিষেকেই নজর কাড়েন গর্ডন। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করেন তিনি।৭১ মিনিটে গর্ডনের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন ফেরমিন লোপেজ। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ফেরমিন।এলচের পক্ষে ম্যাচে উল্লেখযোগ্য সুযোগ খুব বেশি ছিল না। বুয়োনানোত্তের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।তবে বড় জয়ের রাতেও বার্সেলোনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে গাভির চোট। প্রথমার্ধের শেষ দিকে ডান হাঁটুতে সমস্যা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন পেদ্রি। চোটের মাত্রা জানতে আরও পরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক।নতুন সাইনিং রদ্রি এই ম্যাচের স্কোয়াডে না থাকলেও এলচের বিপক্ষে বড় জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা।
পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন নেইমার জুনিয়র। মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।ম্যাচের শুরু থেকেই বল পায়ে বেশ সক্রিয় ছিলেন নেইমার। তাঁর ড্রিবলিং, গতি ও নিখুঁত পাসে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ তৈরি হয়। গোল না পেলেও সতীর্থদের গোলের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।দুটি গোলই বানিয়ে দিয়ে ম্যাচে নিজের কার্যকারিতার প্রমাণ দেন নেইমার। তাঁর পাস ও মাঠের অবস্থান নেওয়ার দক্ষতা দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তোলে।সাম্প্রতিক সময়ে তাঁর ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে ওঠা প্রশ্নের মধ্যে এমন পারফরম্যান্স নেইমারের জন্য স্বস্তির। মাঠের খেলায় নিজের সামর্থ্য দেখিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।নেইমারের এই পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, আগামী ম্যাচগুলোতেও তিনি এমন ধারাবাহিকতা ধরে রাখবেন।
প্রথমবারের মতো আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের জায়গায় খেলার সুযোগ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আসিয়ানভুক্ত দেশগুলোর বাইরে বিশেষ আমন্ত্রিত দল হিসেবে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় শূন্যস্থান পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে ফিফার সঙ্গে আলোচনা করছে বাফুফে।বাফুফে কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটি ফিফার টুর্নামেন্ট। ফিফার সঙ্গে আমাদের আলোচনা চলছে। সামনে ফিফা উইন্ডোতে আমাদের পরিকল্পনা তারা জানতে চেয়েছে। সুযোগ পেলে আমরা আসিয়ান কাপে খেলতে চাই।’সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোর জন্য এরই মধ্যে দুটি বিকল্প পরিকল্পনা করে রেখেছে বাফুফে। এর একটি ঘরের মাঠে বহুজাতিক টুর্নামেন্ট, অন্যটি কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেওয়া।তবে আসিয়ান কাপে খেলার সম্ভাবনা থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে। ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে ঘরের মাঠের বহুজাতিক কিংবা কিরগিজস্তানের তিন জাতির টুর্নামেন্ট—কোনোটিতেই নাও খেলতে পারে বাংলাদেশ।ফাহাদ করিম জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে আসিয়ান কাপ নিয়ে সিদ্ধান্ত পাওয়ার আশা করছে বাফুফে।আসিয়ান কাপে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পেলে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে হামজা চৌধুরী ও শমিত সোমদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। নারী শিক্ষার্থীদের বিভাগে শিরোপা জিতেছে শামসুন্নাহার হল।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে টুর্নামেন্টের দুই বিভাগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে বিজয় একাত্তর হল এবং নারী বিভাগে কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়েছে।ছেলেদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হয় বিজয় একাত্তর হল।নারী বিভাগের ফাইনালে কবি সুফিয়া কামাল হলকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে শামসুন্নাহার হল।ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ড. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী।পুরো অনুষ্ঠানে ধারাভাষ্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি হলভিত্তিক ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।ফাইনাল ঘিরে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলোয়াড় ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ দলের সমর্থনে মাঠে উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের ম্যাচগুলো ডাকসুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে মাঠের বাইরের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরাও ম্যাচগুলো দেখার সুযোগ পান।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এর মধ্য দিয়ে শেষ হয় আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি।বাবার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন আর্জেন্টাইন অধিনায়ক। ফোর্ট লডারডেল থেকে যাত্রা করে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। বিমানবন্দর থেকে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বের হন মেসি।রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্য হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই বাবাকে শেষ বিদায় জানাবেন মেসি।তবে শেষকৃত্যের স্থান ঘিরে এরই মধ্যে ভিড় করেছেন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিতেই সেখানে জড়ো হয়েছেন তাঁরা।মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই তিনি ছেলের পাশে ছিলেন এবং পরবর্তী সময়ে মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ফলে বাবার মৃত্যু মেসির ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ফুটবল ক্যারিয়ারেও বড় শূন্যতা তৈরি করেছে।হোর্হে মেসির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে এক মৌসুমের জন্য ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাব পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ফিওরেন্তিনায় থাকবেন ১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে ধারের চুক্তিতে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। ফলে আগামী মৌসুম শেষে ফিওরেন্তিনা চাইলেও মাস্তানতুয়োনোকে কিনতে পারবে না; তাঁকে রিয়াল মাদ্রিদেই ফিরতে হবে।বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে গত বছর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। তবে স্প্যানিশ ক্লাবটিতে তাঁর অভিষেক মৌসুম প্রত্যাশা অনুযায়ী উজ্জ্বল ছিল না। ৩৫ ম্যাচে মাঠে নেমে তিনি গোল করেছেন মাত্র তিনটি। বেশির ভাগ ম্যাচেই বদলি হিসেবে খেলেছেন তিনি।জাতীয় দলের হয়ে অবশ্য এরই মধ্যে ইতিহাস গড়েছেন মাস্তানতুয়োনো। গত বছরের জুনে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৬ দিন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।রিয়ালে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এবং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি তাঁর। ফিওরেন্তিনায় এক মৌসুম নিয়মিত খেলার সুযোগ পেলে ক্যারিয়ার নতুনভাবে গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের সামর্থ্য আরও মেলে ধরতে পারবেন বলে আশা করা হচ্ছে।নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাস্তানতুয়োনো। তিনি বলেন, ‘আমার জন্য এটি বিশেষ একটি দিন। দারুণ ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে ছিলাম।’রিয়াল মাদ্রিদের প্রত্যাশা, ফিওরেন্তিনায় নিয়মিত খেলার সুযোগ পেয়ে এই তরুণ আর্জেন্টাইন আরও পরিণত হয়ে উঠবেন এবং ভবিষ্যতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়াস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানায়, ভিনিসিয়াস চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন এবং আগামী ছয় বছর বার্নাব্যুতেই থাকবেন।নতুন চুক্তির আগে রিয়ালের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ ছিল আর মাত্র এক বছর। এ সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। এর আগে ২০২২ সালেও একবার তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেছিল ক্লাবটি।রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস। করেছেন ১২৮ গোল। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একটি কোপা দেল রে শিরোপা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।