ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগ্রহ

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে জয়ের পর লা লিগাতেও জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে জুড বেলিংহ্যামের এক গোলে রায়ো ভায়েকানোকে - ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হারের পর পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর এবার ঘরের মাঠে দারুণ জয় পেল দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই রায়োর ওপর চাপ তৈরি করে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৩ মিনিটে বক্সে আলভারো কারেয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পটকিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। 

এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর গোল করেন কারেয়াস নিজেই। মাত্র ১৭ মিনিটের মধ্যেই গোল অ্যাসিস্টের কীর্তি গড়েন এমবাপ্পে। ২০১৬ সালের পর এই প্রথম রিয়ালের কোনো খেলোয়াড় ম্যাচের এত দ্রুত সময়ে গোল অ্যাসিস্ট করলেন। ৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে পাওয়া দারুণ পাস প্রথম স্পর্শেই জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। - ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রায়ো। ৫১ মিনিটে রিয়াল ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সার্জিও কামেলো। এতে ব্যবধান কমে হয় -১। এরপর রায়ো একাধিকবার আক্রমণে উঠলে রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেন।

ম্যাচের শেষ দিকে আর্দা গুলার মাঠে নামার পর রিয়ালের আক্রমণে আবারও গতি আসে। যোগ করা সময়ে গুলারের পাস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। একই সঙ্গে এটি রিয়ালের চতুর্থ গোল। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা - নিয়ে গেলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ৭।

শেষ পর্যন্ত - ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বিষয় : ফুটবল লা লিগা রিয়াল_মাদ্রিদ কিলিয়ান_এমবাপ্পে

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x