সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০ বছর আগে ২০০৫ সালের সেমিফাইনালে এই পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। এবার সেই স্মৃতির পুনরাবৃত্তি হলো না। বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের।
এমন হারে
হতাশা
প্রকাশ
করেছেন
বাংলাদেশের ফুটবলের বড়
তারকা
হামজা
দেওয়ান
চৌধুরী। তবে
দলের
গোলরক্ষক মেহেদী
হাসান
শ্রাবণের ভুলকে
কেন্দ্র করে
সমালোচনা শুরু
হলেও
সতীর্থের পাশে
দাঁড়িয়েছেন তিনি।
জাতীয় স্টেডিয়ামের মিক্সড
জোনে
ম্যাচ
শেষে
সাংবাদিকদের সঙ্গে
কথা
বলেন
হামজা।
দলের
পাশাপাশি সমর্থক
ও
পুরো
দেশের
মানুষের হতাশার
কথা
তুলে
ধরে
তিনি
বলেন,
‘এটা
ভীষণ,
ভীষণ
হৃদয়বিদারক। শুধু
আমাদের
জন্য
নয়,
সমর্থক
ও
পুরো
জাতির
জন্যও
এটা
অনেক
বড়
কষ্টের। কিন্তু
আল্লাহর রহমত,
আর
কী
বলব!’
ম্যাচের শেষ
দিকে
গোল
হজমের
ঘটনায়
গোলরক্ষক শ্রাবণের একটি
থ্রো
পাস
নিয়ে
আলোচনা-সমালোচনা চলছে। তাঁর থ্রো
থেকেই
বল
পেয়ে
বাংলাদেশের জালে
বল
পাঠান
পাকিস্তানের আব্দুল
সামাদ।
এই
গোলেই
নিশ্চিত হয়
পাকিস্তানের জয়।
সমর্থকদের একাংশ
হারের
জন্য
গোলরক্ষককে দায়ী
করলেও
হামজা
মনে
করেন,
দলের
কোনো
একজনকে
এককভাবে দায়ী
করা
যায়
না।
এ প্রসঙ্গে হামজা
বলেন,
‘এভাবে
কেউ
কাউকে
এককভাবে দোষ
দিতে
পারে
না।
আমরা
১১
জন
মিলে
খেলেছি,
প্রতিপক্ষও ১১
জন
ছিল।
তাই
ব্যক্তিগতভাবে কাউকে
দোষারোপ করতে
পারি
না।’
ম্যাচের গতিপথ
নিয়ে
কথা
বলতে
গিয়ে
হামজা
জানান,
প্রথমার্ধে বাংলাদেশ ভালো
খেললেও
বিরতির
পর
পাকিস্তান তাদের
কৌশলে
পরিবর্তন আনে।
তবে
সেই
পরিবর্তনের পরও
খুব
বেশি
সুযোগ
তৈরি
করতে
পারেনি
প্রতিপক্ষ। শেষ
পর্যন্ত পাওয়া
সুযোগ
কাজে
লাগিয়েই জয়
তুলে
নেয়
তারা।
হামজার ভাষায়,
‘হাফটাইমে তারা
নিজেদের গেম
প্ল্যান পরিবর্তন করেছে।
এরপরও
তারা
মাত্র
একটি
সুযোগ
তৈরি
করেছে
এবং
সেখান
থেকেই
গোল
করেছে।
এটাই
তো
ফুটবল,
তাই
না?’
অন্যদিকে ম্যাচে
জয়ের
সুযোগ
তৈরি
করেও
সেগুলো
কাজে
লাগাতে
পারেনি
বাংলাদেশ। প্রথমার্ধে একটি
শট
পোস্টে
লেগে
ফিরে
আসে।
দ্বিতীয়ার্ধেও একাধিক
আক্রমণ
থেকে
গোলের
দেখা
পায়নি
দল।
শেষ
মুহূর্তের এক
ভুলে
গোল
হজম
করে
সেমিফাইনাল থেকে
বিদায়
নিতে
হয়েছে
বাংলাদেশকে।
২০ বছর
আগের
সেই
সুখস্মৃতি ফিরিয়ে
আনার
সুযোগ
থাকলেও
এবার
পাকিস্তানের কাছে
হারই
হয়ে
থাকল
বাংলাদেশের ফুটবলের জন্য
বড়
হতাশার
নাম।