ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

এনসিপি প্রধান বিরোধী দল হোক, বিএনপি তা চায়নি: সামান্তা শারমিন

পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগ্রহ

সংসদে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তাঁর দাবি, সংস্কারপন্থী নতুন কোনো রাজনৈতিক শক্তি সংসদে প্রধান বিরোধী দলের অবস্থানে থাকলে তাদের নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য কঠিন হতো। কিন্তু জামায়াতের সঙ্গে অতীতের জোট ও রাজনৈতিক বোঝাপড়া থাকায় দলটিকে সামলানো বিএনপির জন্য সহজ।

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, রাজনৈতিক জোট এবং সর্বশেষ জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন সামান্তা শারমিন।

সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি আসলে চায়নি এনসিপি সংসদে প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দলের অবস্থানে রাখাটা বিএনপির জন্য প্রয়োজন ছিল। যদিও এটি দেশের জনগণ কিংবা এনসিপির প্রয়োজন ছিল না, বিএনপির রাজনৈতিক স্বার্থেই এমনটি হয়েছে।

এর ব্যাখ্যায় সামান্তা শারমিন বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কারকে জামায়াতের রাজনৈতিক প্রকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। অথচ তাঁর মতে, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারপন্থী কোনো রাজনৈতিক দল নয়।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের জোট ও রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। সেই পুরোনো সম্পর্কের কারণে বিরোধী দল হিসেবে জামায়াতকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য তুলনামূলক সহজ। তাঁর ভাষায়, এটি বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন

সামান্তা শারমিন জামায়াতের রাজনৈতিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, সরকার পরিচালনা কিংবা সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের জন্য দলটি উপযুক্ত নয়। বড়জোর সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে জামায়াত। তবে দলটির মধ্যে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্রের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তাঁর প্রত্যাশা ছিল, এনসিপি নিজেদের শক্তি ও সক্ষমতার ওপর আস্থা রেখে সংসদে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোবে। একই সঙ্গে জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেবে। কিন্তু শুরু থেকেই দলটি সেই আত্মমর্যাদা ও রাজনৈতিক অবস্থান গ্রহণে অনীহা দেখিয়েছে।

জামায়াতের আসন নিয়ে এনসিপির ভূমিকার দাবি

সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সামান্তা শারমিন দাবি করেন, জামায়াত একক রাজনৈতিক শক্তিতে এত আসন পায়নি। এনসিপি নির্বাচনে না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না। সে ক্ষেত্রে দলটি চতুর্থ সারির রাজনৈতিক শক্তিতে পরিণত হতো।

তাঁর দাবি, এনসিপির উপস্থিতির কারণে বিভিন্ন আসনে জামায়াতের ভোটের সঙ্গে অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার ভোট যুক্ত হয়েছে। মূলত এই বাড়তি ভোটের ওপর নির্ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় পেয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গেছে এনসিপি

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে সামান্তা শারমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষের মূল প্রত্যাশা ছিল পুরোনো ও জরাজীর্ণ রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করা এনসিপি সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে।

তাঁর অভিযোগ, দলটি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আপস করে সেই ব্যবস্থারই অংশ হয়ে গেছে। এর ফলে এনসিপি নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটিই হারিয়েছে।

বিষয় : এনসিপি জাতীয় নাগরিক পার্টি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল সামান্তা শারমিন

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এনসিপি প্রধান বিরোধী দল হোক, বিএনপি তা চায়নি: সামান্তা শারমিন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x