ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

একই মঞ্চে নগরবাউল, ওয়ারফেজ, আর্কসহ পাঁচ ব্যান্ড

ফয়সাল আহমেদ সুইট
ফয়সাল আহমেদ সুইট বিনোদন রিপোর্টার

একই মঞ্চে নগরবাউল, ওয়ারফেজ, আর্কসহ পাঁচ ব্যান্ড
ছবি: সংগ্রহ

দেশের রকসংগীতপ্রেমীদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট রক অ্যান রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন। এতে একই মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় বসবে এই সংগীতের আসর।

পাঁচ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি কনসার্টে একক গিটার বাজাবেন দেশের দুই জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ে (Tickify) ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রবেশ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছে।

কনসার্টে অংশ নিতে দর্শকদের কিছু নিয়ম মেনে চলতে হবে। একটি টিকিট দিয়ে একবারই ভেন্যুতে প্রবেশ করা যাবে। একবার বের হয়ে গেলে একই টিকিটে আর প্রবেশের সুযোগ থাকবে না। এ ছাড়া হাতব্যাগ ছাড়া বড় আকারের কোনো ব্যাগ সঙ্গে নেওয়া যাবে না।

২০২২ সাল থেকে নিয়মিত ‘রক অ্যান রিদম কনসার্ট আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবারের আয়োজনটি এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম আসর। আয়োজকদের প্রত্যাশা, দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর এক মঞ্চে উপস্থিতি রকসংগীতপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করবে।

বিষয় : সংগীত বিনোদন কনসার্ট নগরবাউল

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

একই মঞ্চে নগরবাউল, ওয়ারফেজ, আর্কসহ পাঁচ ব্যান্ড

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x