ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

তিশা কি কনকচাঁপার মেয়ে? যে ব্যাখ্যা দিলেন সংগীতশিল্পী

ফরিদুল আলম ফরিদ
ফরিদুল আলম ফরিদ বিনোদন প্রতিবেদক

তিশা কি কনকচাঁপার মেয়ে? যে ব্যাখ্যা দিলেন সংগীতশিল্পী
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। ছবি: সংগ্রহ

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কি জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার মেয়ে? দুজনের চেহারায় কিছুটা মিল থাকায় এমন প্রশ্ন অনেকের মনেই এসেছে। দীর্ঘদিনের এই কৌতূহল দূর করতে এবার বিষয়টি স্পষ্ট করেছেন কনকচাঁপা। জানিয়েছেন, তিশা তাঁর মেয়ে নন। তবে অভিনেত্রীকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার সঙ্গে তোলা পুরোনো একটি ছবি প্রকাশ করে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন কনকচাঁপা। ছবিটি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের সময় তোলা হয়েছিল।

সেই স্মৃতিচারণ করে কনকচাঁপা জানান, তিশার সঙ্গে ছবি তোলার ইচ্ছা তাঁর মনে জাগতেই অভিনেত্রী এগিয়ে এসে তাঁকে আদর করে বলেন, ‘মা, আসো আমরা ছবি তুলি।’ তিশা তখন আরও বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ কনকচাঁপাকেই তাঁর মা হিসেবে জানে। তাই তাঁকে ‘মা’ বলে ডাকবেন না তো কী বলবেন!

তিশার প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তাঁর ভাষায়, তিশা খুব ভালো একজন অভিনয়শিল্পী এবং তিনি নিজেও অভিনেত্রীর ভক্ত। অন্যদিকে, তিশাও তাঁকে পছন্দ করেন এবং মায়ের মতো শ্রদ্ধা করেন।

তবে দুজনের সম্পর্কের বিষয়ে ভুল ধারণা দূর করতে কনকচাঁপা স্পষ্ট করে বলেন, তিশা তাঁর গর্ভজাত কন্যা নন। চেহারায় কিছুটা মিল থাকায় অনেকে তাঁদের মা-মেয়ে ভাবতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের মেয়ের পরিচয় জানিয়ে কনকচাঁপা বলেন, তাঁর একমাত্র কন্যাসন্তানের নাম ফারিয়া ইসলাম খান।

পোস্টের শেষ দিকে কনকচাঁপা আশা প্রকাশ করেন, তাঁর এই ব্যাখ্যার পর তিশাকে তাঁর মেয়ে মনে করার ভুল ধারণার অবসান হবে। পাশাপাশি ভক্ত ও অনুরাগীদের প্রতি শুভকামনাও জানান তিনি।

রক্তের সম্পর্ক না থাকলেও কনকচাঁপা ও তিশার মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ক। তাঁদের এই স্নেহের বন্ধনই ভক্তদের কাছে দুজনকে ঘিরে তৈরি হওয়া কৌতূহলের একটি বড় কারণ।

বিষয় : শোবিজ বিনোদন নুসরাত ইমরোজ তিশা কনকচাঁপা ফারিয়া ইসলাম খান

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

তিশা কি কনকচাঁপার মেয়ে? যে ব্যাখ্যা দিলেন সংগীতশিল্পী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x