মির্জাখীল দরবার শরীফে ওরস শুরু আজ, থাকছে নানা ধর্মীয় আয়োজন
চট্টগ্রামের
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফে হজরত শাহ জাহাঁগীর
তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ
আরেফুল হাই (ক.)-এর
প্রথম ওরস শরীফ ও
ওফাত দিবস উপলক্ষে তিন
দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু হয়েছে। ১৪
থেকে ১৬ অক্টোবর, বুধবার
থেকে শুক্রবার পর্যন্ত এ আয়োজন চলবে।ওরস
উপলক্ষে দরবার শরীফে পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল
এবং তাঁর জীবন, আধ্যাত্মিক
সাধনা ও ধর্মীয় অবদান
নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এতে
দেশ-বিদেশ থেকে মুরিদান, ভক্ত
ও আশেকানদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়াহর
অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ও প্রধান মারকায
হিসেবে পরিচিত মির্জাখীল দরবার শরীফ দীর্ঘদিন ধরে
ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড
পরিচালনা করে আসছে। দরবারটিতে
নিয়মিত মাসিক ও দৈনিক ফাতেহা,
খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ
ও সামা মাহফিল অনুষ্ঠিত
হয়।দরবার
শরীফের আধ্যাত্মিক শিক্ষায় আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, পীর-মুর্শিদের
নির্দেশনা অনুসরণ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের
ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের
আশা, তিন দিনব্যাপী ওরস
শরীফের মধ্য দিয়ে ধর্মীয়
মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবসেবার চেতনা
আরও সুদৃঢ় হবে।