ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

’বিদায় কীভাবে জানাই’ দিয়ে শ্রোতাদের আবেগ ছুঁয়েছে আর্টসেল

ফরিদুল আলম ফরিদ
ফরিদুল আলম ফরিদ স্টাফ রিপোর্টার

’বিদায় কীভাবে জানাই’ দিয়ে শ্রোতাদের আবেগ ছুঁয়েছে আর্টসেল
জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের নতুন গান বিদায় কীভাবে জানাই প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। প্রিয়জন হারানো কিংবা বিদায়ের স্মৃতির সঙ্গে গানের কথাগুলো মিলিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।

শনিবার (২২ আগস্ট) আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের এক দিনের মধ্যেই ইউটিউবে গানটি ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি গানটি নিয়ে এসেছে শত শত মন্তব্য।

বিদায় কীভাবে জানাইগানটি আর্টসেলের চতুর্থাংশ ইপি অ্যালবামের শেষ গান। এর কথা লিখেছেন সাইফ আল নাজি সেজান শাহান কবন্ধ। সুর সংগীতায়োজন করেছে আর্টসেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট লিংকন ডি কস্তা।

গানটি প্রকাশের পর ইউটিউবের মন্তব্যের ঘরে নিজেদের ব্যক্তিগত অনুভূতি স্মৃতির কথা তুলে ধরেছেন শ্রোতারা। কেউ প্রিয়জন হারানোর কষ্টের সঙ্গে গানটির কথার মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ আর্টসেলের পুরোনো দিনের আবহ ফিরে পাওয়ার কথা জানিয়েছেন।

শ্রোতাদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগীতশিল্পী মিনার রহমান। চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেলের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। পোস্টে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে সবাইকে নতুন গানটি শোনার আহ্বান জানান।

আর্টসেলের দীর্ঘ সংগীতযাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবেই বিদায় কীভাবে জানাই গানটিকে দেখছে ব্যান্ডটি। তাদের ভাষ্য, কিছু বিদায় কীভাবে জানাতে হয়, তা জানা থাকে না। সেই না-বলা অনুভূতির কিছুটা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম চতুর্থাংশ ইপি অ্যালবামটিতে রয়েছে আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছিএবংবিদায় কীভাবে জানাই

বিষয় : নতুন গান আর্টসেল বিদায় কীভাবে জানাই বাংলা ব্যান্ড চতুর্থাংশ ইপি

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

’বিদায় কীভাবে জানাই’ দিয়ে শ্রোতাদের আবেগ ছুঁয়েছে আর্টসেল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x