ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

জন্মদিনে প্রকাশিত হচ্ছে আশা ভোঁসলের জীবনের শেষ চলচ্চিত্র গান

বিনোদন ডেস্ক

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের রেকর্ড করা জীবনের শেষ চলচ্চিত্র গান মুক্তি পেতে যাচ্ছে তাঁর জন্মবার্ষিকীতে। আগামী সেপ্টেম্বর প্রকাশ করা হবে গানটি।

মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাঁহাশিরোনামের গানটি ড্রামা-কমেডি ঘরানার চলচ্চিত্র ওম কা হরি অংশ হিসেবে প্রকাশিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নির্মাতারা।

২০২৩ সালের শেষ দিকে গানটি রেকর্ড করেছিলেন আশা ভোঁসলে। তখন তাঁর বয়স ছিল ৯০ বছরের বেশি। চলতি বছরের এপ্রিলে ৯২ বছর বয়সে মারা যান উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী।

হরিশ ব্যাস পরিচালিতওম কা হরিছবির গল্প বাবা-ছেলের সম্পর্ক, প্রজন্মের ব্যবধান পারিবারিক টানাপোড়েনকে ঘিরে। এতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান আয়েশা কাপুর।

পরিচালক হরিশ ব্যাস বলেন, আশা ভোঁসলের জন্মদিনে গানটি প্রকাশের উদ্দেশ্য তাঁর কালজয়ী কণ্ঠ, দীর্ঘ সংগীতজীবন এবং তাঁর গানে অনুপ্রাণিত বহু প্রজন্মের শ্রোতাদের সম্মান জানানো।

নির্মাতাদের মতে, গানটিতে জীবনের আনন্দ, ভালোবাসা অনুভূতি প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি আশা ভোঁসলের দীর্ঘ সংগীতজীবনের একটি বিশেষ স্মারক হয়ে থাকবে।

সাত দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রের সংগীতজগতে প্রভাব বিস্তার করেছেন আশা ভোঁসলে। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা ১২ হাজারের বেশি।দম মারো দম’, ‘পিয়া তু আব তো আজা’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কোইয়ে মেরা দিলতাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

অভিনেতা অংশুমান ঝা বলেন, আশা ভোঁসলের কণ্ঠ ছবির গল্পে গভীর ব্যক্তিগত মাত্রা যোগ করেছে। বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে নিজের বাবা-মাকে ভালোবাসার কথা প্রকাশ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আশা ভোঁসলের কণ্ঠে ছবির বিশেষ আবেগঘন মুহূর্তের গানটি ধারণ করতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন অংশুমান।

বিষয় : সংগীত আশা ভোঁসলে ওম কা হরি শেষ চলচ্চিত্র গান ভারতীয় সিনেমা

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জন্মদিনে প্রকাশিত হচ্ছে আশা ভোঁসলের জীবনের শেষ চলচ্চিত্র গান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x