প্রকাশিত সংবাদ নিয়ে ডেমরার এসিল্যান্ডের প্রতিবাদ
ডেমরা সার্কেলের সহকারী
কমিশনার (ভূমি)–এর সরকারি দায়িত্ব পালন
ও
নামজারি কার্যক্রম নিয়ে
সম্প্রতি প্রকাশিত দুটি
প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট এসিল্যান্ডের পক্ষ।একটি জাতীয়
দৈনিক
ও
একটি
অনলাইন
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আদালতের স্থগিতাদেশের পরও
নামজারি এবং
ঘুষ
লেনদেনের অভিযোগ
তোলা
হয়।
তবে
এসব
অভিযোগকে একপেশে
ও
বিভ্রান্তিকর বলে
দাবি
করেছে
এসিল্যান্ডের পক্ষ।প্রতিবাদে বলা
হয়,
দায়িত্ব নেওয়ার
পর
থেকে
সংশ্লিষ্ট এসিল্যান্ড সরকারি
সম্পত্তি রক্ষা,
অবৈধ
দখলমুক্তকরণ এবং
রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে নিয়ম
অনুযায়ী কাজ
করে
আসছেন।
বিভিন্ন অভিযানে সরকারি
সম্পত্তি উদ্ধারের পর
সেখানে
সরকারি
সাইনবোর্ড স্থাপন
করা
হলেও
পরে
তা
সরিয়ে
ফেলার
ঘটনাও
ঘটেছে
বলে
দাবি
করা
হয়।সংশ্লিষ্ট পক্ষের
অভিযোগ,
সরকারি
সম্পত্তি উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে
একটি
স্বার্থান্বেষী মহল
গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য
সরবরাহ
করছে।
সংবাদ
প্রকাশের মাধ্যমে চাপ
সৃষ্টি
এবং
আর্থিক
সুবিধা
চাওয়ার
অভিযোগও করা
হয়েছে।সংশ্লিষ্ট এসিল্যান্ড বলেন,
ভালো
কাজ
করতে
গেলে
বাধা
আসবেই।
সব
বাধা
অতিক্রম করে
রাষ্ট্র ও
জনস্বার্থে কাজ
করে
যাব। প্রতিবাদে আরও
বলা
হয়,
কোনো
অভিযোগ
প্রকাশের আগে
সংশ্লিষ্ট নথি,
আদালতের আদেশ
এবং
অভিযুক্ত ব্যক্তির বক্তব্য যাচাই
করা
প্রয়োজন। প্রকাশিত অভিযোগ
ও
আর্থিক
সুবিধা
দাবির
বিষয়
তদন্ত
করে
প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়ার
কথাও
জানানো
হয়েছে।