কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
বাংলাদেশ কোস্ট
গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট
গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে
তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি পূর্বতন মহাপরিচালক
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের
স্থলাভিষিক্ত হয়েছেন। কোস্ট গার্ডের
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ
তথ্য জানান। দায়িত্ব গ্রহণের সময় কোস্ট গার্ডের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রিয়ার অ্যাডমিরাল
মঈনুল হাসান ১৯৮৯ সালে বাংলাদেশ
নৌবাহিনীতে যোগ দেন এবং
১৯৯২ সালে নির্বাহী শাখায়
কমিশন লাভ করেন। দীর্ঘ
কর্মজীবনে তিনি চট্টগ্রাম নৌ
অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নেভাল ফ্লিটের কমান্ডার, নেভি ট্রেনিং অ্যান্ড
ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট, নেভাল এভিয়েশনের কমোডর এবং বাংলাদেশ কোস্ট
গার্ডের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ
করেছেন। প্রতিরক্ষা সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জাতীয় প্রতিরক্ষা কলেজ, ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও যুক্তরাষ্ট্রের
নেভাল ওয়ার কলেজের কোর্স
সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি
করছেন।২০০৭-২০০৮
সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা
পদক ও বাংলাদেশ কোস্ট
গার্ড পদক পেয়েছেন। তাঁর
নেতৃত্বে কোস্ট গার্ডের সক্ষমতা আরও আধুনিক ও
শক্তিশালী হবে এবং সমুদ্রসীমা,
উপকূল ও নদীতীরবর্তী এলাকার
নিরাপত্তায় বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে
বলে আশা করা হচ্ছে।