ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম
শীর্ষ
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক
রহমান
অংশ
নিচ্ছেন না
বলে
জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার দুপুরে
ঢাকার
ফরেন
সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে
সাংবাদিকদের তিনি
এ
কথা
বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,
ব্রিকস
সম্মেলনে অংশ
নিতে
বাংলাদেশকে যে
প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো
হয়েছে,
তাতে
ঢাকা
সন্তুষ্ট নয়।
এ
কারণে
প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ
নিচ্ছেন না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী
১২
ও
১৩
সেপ্টেম্বর ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ
সম্মেলন অনুষ্ঠিত হওয়ার
কথা
রয়েছে।
এবারের
সম্মেলনের আয়োজক
ভারত।গঙ্গার পানি
চুক্তি
নবায়ন
নিয়ে
সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে
হুমায়ুন কবির
বলেন,
‘আমাদের
জাতীয়
স্বার্থ যেখানেই জড়িত,
সেখানেই আমরা
গুরুত্ব ও
দক্ষতার সঙ্গে
কাজ
করব।
আনন্দবাজার পত্রিকা যাই
বলুক
না
কেন,
আমি
আমার
দেশের
স্বার্থের কথা
ভাবব।’
বাণিজ্য প্রসঙ্গে তিনি
বলেন,
এ
বিষয়ে
দুই
দেশের
মধ্যে
দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা চলছে। তবে
এই
মুহূর্তে চূড়ান্ত কোনো
সিদ্ধান্ত বা
নতুন
আপডেট
দেওয়ার
মতো
কিছু
নেই।