নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করা
হলে বিব্রত বোধ করেন বলে
জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম।শুক্রবার বেলা
১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ
উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা
বলেন।আওয়ামী লীগ
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে
কি না—সাংবাদিকদের এমন
প্রশ্নের জবাবে মীর শাহে আলম
বলেন, ‘এই নির্বাচনে যে
কেউ অংশগ্রহণ করতে পারে। গতকালও
আমাকে একজন প্রশ্ন করেছিলেন,
আওয়ামী লীগ এই নির্বাচনে
অংশগ্রহণ করতে পারবে কি
না। আওয়ামী লীগ নিয়ে যারা
প্রশ্ন করেন, আওয়ামী লীগ নিয়ে তো
এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক না,
উচিতও না। কারণ আওয়ামী
লীগ একটি নিষিদ্ধ ঘোষিত
সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে
আমাদের পর্যায়ে প্রশ্ন করলে আমরা বিব্রত
বোধ করি।’প্রতিমন্ত্রী বলেন,
আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায়
দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার
দলটির নেই। তাদের কোনো
সভা, সমাবেশ বা মিছিল করারও
অধিকার নেই। এমনকি দলীয়
কার্যালয় খুলে রাজনৈতিক কর্মকাণ্ড
পরিচালনার সুযোগও নেই।মীর শাহে
আলম বলেন, যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর
থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ
পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর
অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের
কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে
অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা
তা করে, তাহলে আইনের
আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
পোনা
অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক
নেতারা উপস্থিত ছিলেন।