ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

এক দশক প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

স্পোর্টস ডেস্ক

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্ত্রী জর্জিনা রদ্রিগেজ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিনা রদ্রিগেজ। ১১ আগস্ট পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া ব্যক্তিগত এক অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান।

বিয়ের গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেন রোনালদো জর্জিনা। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত। দুজনের অনামিকায় দেখা যায় বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীক এবংসিজিলিখেছেন রোনালদো।

গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। ঠিক এক বছর পর তাঁদের সম্পর্ক পেল নতুন পরিচয়। প্রায় এক দশকের সম্পর্কের পর আইনগতভাবে স্বামী-স্ত্রী হলেন তাঁরা।

গুচি শোরুম থেকে শুরু

রোনালদো জর্জিনার পরিচয় ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। সে সময় জর্জিনা একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই তাঁদের পরিচয় পরে প্রেমের সম্পর্ক।

২০১৭ সালের শুরুতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাঁদের। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রোনালদো।

এরপর থেকে ফুটবলের বাইরেও এই জুটি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফ্যাশন ব্যবসাসহ বিভিন্ন খাতেও তাঁদের বিনিয়োগ রয়েছে।

পাঁচ সন্তানকে ঘিরে পরিবার

রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া মাতেওর বাবা হন রোনালদো। একই বছর জর্জিনার ঘরে জন্ম নেয় তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা।

২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় তাঁদের ছেলে অ্যাঞ্জেল মারা যায়। মেয়ে বেলা বেঁচে থাকে। বিয়ের অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানই উপস্থিত ছিল।

মাঠেও সাফল্যের দীর্ঘ তালিকা

ফুটবল ক্যারিয়ারে রোনালদোর অর্জনের তালিকাও দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা ৯৭৬। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের হয়ে সাফল্য পাওয়ার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ৪১ বছর বয়সী এই তারকা।

ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডিঅর পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়েও সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোল করার রেকর্ড রয়েছে তাঁর।

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও দীর্ঘ সম্পর্কের পর নতুন অধ্যায়ে পা রাখলেন রোনালদো জর্জিনা।

বিষয় : ফুটবল ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিনা রদ্রিগেজ বিয়ে আন্তর্জাতিক ক্রীড়া

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

এক দশক প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x