ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালির সুরে জমল সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগ্রহ

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে কাওয়ালি সন্ধ্যায় মাতলেন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল সংগীত পরিবেশন করেন।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে উর্দু, হিন্দি ও বাংলা ভাষার বিভিন্ন কাওয়ালি পরিবেশন করা হয়। ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ ও ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’সহ বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে কাওয়ালি সন্ধ্যার উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য বিনোদনের পাশাপাশি দেশীয় কাওয়ালি ও সুফি সংগীতের চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

বিষয় : সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত জাতীয় প্রেস ক্লাব কাওয়ালি

দৈনিক নবকাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালির সুরে জমল সন্ধ্যা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x