ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালির সুরে জমল সন্ধ্যা

জাতীয় প্রেস ক্লাবে কাওয়ালির সুরে জমল সন্ধ্যা

জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে কাওয়ালি সন্ধ্যায় মাতলেন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ও সুফি সংগীতশিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল সংগীত পরিবেশন করেন।সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে উর্দু, হিন্দি ও বাংলা ভাষার বিভিন্ন কাওয়ালি পরিবেশন করা হয়। ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ ও ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’সহ বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে কাওয়ালি সন্ধ্যার উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য বিনোদনের পাশাপাশি দেশীয় কাওয়ালি ও সুফি সংগীতের চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

ছায়ানটে ‘অন্তর্দাহ’, গান-কবিতা-নৃত্যে সময়ের যন্ত্রণা

সময় ও সংস্কৃতির অন্তর্দাহ, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে শিল্পের বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘২৭ ধানমন্ডি- গাই বাংলার গান পর্ষদ’।‘অন্তর্দাহ’ শিরোনামের অনুষ্ঠানটি আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে আবহমান ঋতুর গান, প্রেম ও বিরহের গান এবং আবৃত্তি পরিবেশন করা হবে। পাশাপাশি অশুভকে দূরে সরিয়ে শুভ ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় তুলে ধরে থাকবে বিশেষ নৃত্য পরিবেশনা।গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সময়ের যন্ত্রণা, মানুষের অনুভূতি এবং সংস্কৃতির শক্তিকে মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।অনুষ্ঠানের প্রেক্ষাপট সম্পর্কে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের মনন, মূল্যবোধ ও মানবিক বোধ বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজে তৈরি হওয়া অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতার বিপরীতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘অন্তর্দাহ’ আয়োজন করা হয়েছে।

ছায়ানটে ‘অন্তর্দাহ’, গান-কবিতা-নৃত্যে সময়ের যন্ত্রণা