সময় ও সংস্কৃতির অন্তর্দাহ, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে শিল্পের বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘২৭ ধানমন্ডি- গাই বাংলার গান পর্ষদ’।
‘অন্তর্দাহ’ শিরোনামের
অনুষ্ঠানটি আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর
ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন,
অনুষ্ঠানে আবহমান ঋতুর গান, প্রেম
ও বিরহের গান এবং আবৃত্তি
পরিবেশন করা হবে। পাশাপাশি
অশুভকে দূরে সরিয়ে শুভ
ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়
তুলে ধরে থাকবে বিশেষ
নৃত্য পরিবেশনা।
গান, কবিতা
ও নৃত্যের সমন্বয়ে সময়ের যন্ত্রণা, মানুষের অনুভূতি এবং সংস্কৃতির শক্তিকে
মঞ্চে তুলে ধরাই এ
আয়োজনের মূল উদ্দেশ্য বলে
জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানের প্রেক্ষাপট সম্পর্কে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের মনন, মূল্যবোধ ও মানবিক বোধ বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজে তৈরি হওয়া অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতার বিপরীতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘অন্তর্দাহ’ আয়োজন করা হয়েছে।