ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চাইলেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাস বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যকর কোনো পরিকল্পনা পাওয়া গেলে সরকার তা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যদি এমন কোনো পরিকল্পনা থাকে, যা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান করা যাবে, তাহলে সেটা দেন। আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ক্ষেত্রে বিরোধী দলের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল।এর ফলে দেশের মানুষ চিকিৎসাসেবা নিতে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসবে। বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে, সেটা উপস্থাপন করুন। আমরা সেটা বাস্তবায়ন করব।

বিষয় : বিদ্যুৎ সংকট গ্যাস

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চাইলেন: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x