ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

২৭৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন

২৭৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন
ছবি: সংগ্রহ

সিনিয়র সহকারী সচিব সমপদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর--আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থলের পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে যে দপ্তর বা কর্মস্থলে কর্মরত আছেন, তার নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।

কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনে sa1@mopa.gov.bd ঠিকানায় পাঠাতে পারবেন।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয় : জনপ্রশাসন উপসচিব পদোন্নতি সরকারি_কর্মকর্তা

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

২৭৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সিনিয়র সহকারী সচিব সমপদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর--আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থলের পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে যে দপ্তর বা কর্মস্থলে কর্মরত আছেন, তার নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।

কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনে sa1@mopa.gov.bd ঠিকানায় পাঠাতে পারবেন।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
২৭৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন
0:00 0:00
1.0x