ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

মন্ত্রিসভায় পরিবর্তন, নতুন সদস্যদের ছয়টি গাড়ি প্রস্তুত

ছবি: সংগ্রহ

সরকারের কার্যক্রমে গতি ফেরাতে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি সরকার। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন সদস্যদের শপথের জন্য ইতোমধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। সরকারি যানবাহন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কয়টি গাড়ি ব্যবহার করা হবে, তা মন্ত্রিপরিষদ বিভাগই নিশ্চিত করতে পারবে।

এদিকে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্তত চারজন নতুন সদস্যের নাম জানা গেছে। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য . আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা- আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। শুরুতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেই মন্ত্রিসভাতেই পরিবর্তন আসতে যাচ্ছে।

বিষয় : বিএনপি সরকার বঙ্গভবন মন্ত্রিসভা

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিসভায় পরিবর্তন, নতুন সদস্যদের ছয়টি গাড়ি প্রস্তুত

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x