দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সোয়া ১০টার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের
পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী,
নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি
চৌকস দল তাঁকে গার্ড
অব অনার দেয়। একই
সময়ে বিউগলে করুণ সুর বাজানো
হয়।
শ্রদ্ধা নিবেদন
শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে
স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। পরে জাতীয় স্মৃতিসৌধ
প্রাঙ্গণে একটি গাছের চারা
রোপণ করেন তিনি।
এর আগে
শুক্রবার (২১ আগস্ট) রাতে
বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির
সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত
স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় স্মৃতিসৌধে প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।