থাইল্যান্ডের ই-ভিসা আবেদন পোর্টাল ও ভিসা ফি পরিশোধের অনলাইন ব্যবস্থা একদিনের জন্য বন্ধ থাকবে। সিস্টেম আপডেটের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) এসব সেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস।
বুধবার এক
বিজ্ঞপ্তিতে দূতাবাস এ
তথ্য
জানায়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়,
৩০
আগস্ট
সাময়িকভাবে ই-ভিসা আবেদন পোর্টাল ও
পেমেন্ট সিস্টেম বন্ধ
থাকবে।
পরদিন
সোমবার
(৩১
আগস্ট)
থেকে
দুটি
সেবাই
আবার
চালু
হবে।
এদিকে ৩১
আগস্ট
থেকে
থাইল্যান্ডের পাঁচ
বছর
মেয়াদি
ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা
(ডিটিভি)
আবেদনের ক্ষেত্রে নতুন
কিছু
নথি
জমা
দিতে
হবে।
আবেদনকারীকে নিজ
দেশের
স্থায়ী
ঠিকানার প্রমাণপত্র এবং
পুলিশ
ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে
হবে।
পুলিশ
ক্লিয়ারেন্সের মূল
ভাষার
কপির
পাশাপাশি ইংরেজি
অনুবাদও জমা
দিতে
হবে।
ডিটিভি হলো
পাঁচ
বছর
মেয়াদি
মাল্টিপল-এন্ট্রি ভিসা।
নির্দিষ্ট কয়েকটি
ক্যাটাগরির বিদেশি
নাগরিকদের দীর্ঘ
সময়
থাইল্যান্ডে অবস্থানের সুযোগ
দিতে
এই
ভিসা
দেওয়া
হয়।
তবে ডিটিভির ভিসা
ফি
পরিশোধের আগে
রয়্যাল
থাই
দূতাবাসের অনুমোদন নিতে
হবে।
কাজের
উদ্দেশ্যে, মুয়ে
থাই
কোর্স,
থাই
রান্নার ক্লাস,
ক্রীড়া
প্রশিক্ষণ, গুরুতর
ও
ধারাবাহিক চিকিৎসা, সেমিনার এবং
সংগীত
উৎসবে
অংশ
নিতে
এই
ভিসার
আবেদন
করা
যায়।
ডিটিভি ভিসাধারীর স্বামী
বা
স্ত্রী
এবং
২০
বছরের
কম
বয়সী
নির্ভরশীল সন্তানও এই
ভিসার
জন্য
আবেদন
করতে
পারবেন।
এই ভিসার
মাধ্যমে একজন
আবেদনকারী প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর
সর্বোচ্চ ১৮০
দিন
অবস্থান করতে
পারবেন। প্রতিটি প্রবেশের ক্ষেত্রে একবার
অবস্থানের মেয়াদ
সর্বোচ্চ আরও
১৮০
দিন
বাড়ানো
যায়।
অর্থাৎ
একবার
প্রবেশ
করে
সর্বোচ্চ ৩৬০
দিন
পর্যন্ত থাকার
সুযোগ
রয়েছে।
ভিসার মেয়াদ বহাল থাকা পর্যন্ত একজন ডিটিভি ভিসাধারী প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।