লা লিগায় দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে তারা। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জুড বেলিংহ্যামও।
ম্যাচের শুরু
থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ।
তবে প্রথম বড় সুযোগ পেয়েছিল
সোসিয়েদাদ। ১১ মিনিটে মিকেল
ওইয়ারজাবালের শট দারুণ দক্ষতায়
পা দিয়ে ঠেকিয়ে দেন
রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
একই মিনিটে
ভিনিসিয়ুস জুনিয়রও সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত ৪০ মিনিটে রিয়ালকে
এগিয়ে দেন এমবাপ্পে। ফেদে
ভালভার্দের বাড়ানো চমৎকার পাস নিয়ন্ত্রণ করে
নিখুঁত শটে বল জালে
পাঠান ফরাসি ফরোয়ার্ড।
তবে বিরতির
ঠিক আগে রিয়ালের রক্ষণভাগের
ভুলের সুযোগ নেয় সোসিয়েদাদ। দারুণ
এক শটে গোল করে
লুকা সুসিক ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে আরও
আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল।
৬০ মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে
বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে
কোনাকুনি শটে নিজের দ্বিতীয়
গোল করেন এমবাপ্পে।
৮ মিনিট
পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা।
সোসিয়েদাদের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে
বাইলাইন থেকে বেলিংহ্যামের বাড়ানো
পাসে ভিনিসিয়ুস জুনিয়র ৩-১ করেন।
ম্যাচের ৮০
মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের
চমৎকার থ্রু পাস পেয়ে
ছয় গজ বক্সের ঠিক
বাইরে থেকে জোরালো শটে
বল জালে জড়ান তিনি।
শেষ দিকে
ব্রাহিম দিয়াজের একটি গোল ভিএআরে
বাতিল হয়ে যায়। গোলটি
বৈধ হলে রিয়ালের জয়ের
ব্যবধান আরও বড় হতে
পারত।
এই জয়ে টানা দ্বিতীয়বার জয় পেল রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আরও শক্ত করেছে দলটি।