বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সোমবার (৩১
আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উপজেলা
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
ড. খন্দকার
মারুফ হোসেন বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ
গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য সামনে
রেখে সরকার কাজ করছে। দেশ
দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে
এবং এর সুফল জনগণের
কাছে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন
তিনি।
তিনি বলেন,
উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত
রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ
দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিতে
হবে।
অপরাধীদের কোনো
দলীয় পরিচয় নেই উল্লেখ করে
বিএনপির এই নেতা বলেন,
কোনো অপরাধী বিএনপির পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়ার
সুযোগ নেই। অপরাধ দমনে
সরকার জিরো টলারেন্স নীতি
গ্রহণ করেছে।
জনস্বার্থবিরোধী অপরাধীরা
যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে
না পারে, সে জন্য স্থানীয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারি এবং কঠোর আইনি
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় দেশের
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির
হাতেই নিরাপদ বলে মন্তব্য করেন
ড. খন্দকার মারুফ। তাঁর দাবি, বিএনপি
সরকারে থাকলে জনগণের কল্যাণে কাজ করে এবং
তারেক রহমানের নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে মানুষের জীবনমান
উন্নয়নে কাজ করছে।
কৃষি উৎপাদন
বাড়াতে শহীদ জিয়ার ‘নদী-খাল খনন কর্মসূচি’
আবার চালু করা হয়েছে
বলেও জানান তিনি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া
প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের
সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও
কৃষক কার্ড বিতরণ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন
তিনি।
ড. খন্দকার
মারুফ বলেন, গত ছয় মাসে
তারেক রহমান রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছেন।
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ
গড়ার নতুন স্বপ্ন নিয়ে
তিনি কাজ করছেন।
বিএনপির এই
নেতা আরও বলেন, ‘বিগত
ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস
করে পালিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সততা ও নতুন
সুস্থ ধারার রাজনীতির কারণে দেশ দ্রুত এগিয়ে
যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর নেতৃত্বে
সমৃদ্ধ বাংলাদেশ হবে বিশ্ব দরবারে
উন্নয়নের রোল মডেল।’
সভায় দাউদকান্দি
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা
হয়। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসেবন ও মাদক কারবার
দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা
জোরদারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আলোচনায় আসে।
দাউদকান্দি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম
শামসুল হক, বিএনপি নেতা
নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল
ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।