বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে তিনি জিয়া
উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের
পোনা অবমুক্ত করেন।
এ সময়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল
ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ
উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ পর্যায়ের
নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা
বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন
সামনে রেখে দলকে আরও
সুসংগঠিত ও শক্তিশালী করতে
হবে। একই সঙ্গে দেশের
গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার
প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানানো হয়।
১৯৭৮
সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর
অংশ হিসেবে দল ও অঙ্গসংগঠনের
পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি
নেওয়া হয়েছে।