ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

ভক্তদের সমালোচনায় স্থগিত আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’

বিনোদন ডেস্ক

প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু।

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছিলউত্তরাধিকারনামে একটি ট্রিবিউট প্রকল্পের মাধ্যমে। তবে কয়েকটি গান প্রকাশের পর নতুন সংগীতায়োজন নিয়ে ভক্তদের একাংশের সমালোচনার মুখে প্রকল্পটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গত ১৬ আগস্ট ২০টি গান নিয়ে এই ট্রিবিউট অ্যালবামের যাত্রা শুরু হয়। পরিকল্পনা ছিল, তাঁর জনপ্রিয় গানগুলো নতুন শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।

এরই মধ্যে কয়েকটি গান প্রকাশের পর সংগীতায়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানান আইয়ুব বাচ্চুর ভক্তদের একাংশ। বিষয়টি নিয়ে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতেউত্তরাধিকারপ্রকল্পের সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলীদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরিয়ে নেওয়া হবে প্রকাশিত চার গান

প্রকল্পসংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে প্রকাশের অপেক্ষায় থাকা আরও ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।

এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, আইয়ুব বাচ্চু সংশ্লিষ্ট সবার আবেগের জায়গা। তাঁর কালজয়ী সৃষ্টির যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন  বিষয়ে সবাই একমত হয়েছেন।

তিনি জানান, শিগগিরই আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। এরপর গানগুলো প্রকাশের উপযোগী মনে হলে সেগুলো আবার শ্রোতাদের কাছে তুলে দেওয়া হবে।

প্রকল্পটি স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও।

শিল্পী-কলাকুশলীদের মধ্যে হতাশা

উত্তরাধিকারপ্রকল্প স্থগিত হওয়ায় এর সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকেই তাঁরা তাঁর গান নতুনভাবে পরিবেশন করেছেন। উদ্যোগের পেছনে ব্যক্তিগত আর্থিক লাভের কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তাঁরা।

শিল্পীদের ভাষ্য, কোনো গান শ্রোতাদের ভালো না লাগলে সেটি নিয়ে সমালোচনা করার অধিকার সবারই রয়েছে। তবে অন্য কেউ আইয়ুব বাচ্চুর গান গাইতে পারবেন না এমন ধারণাকে তাঁরা সমর্থন করেন না।

প্রকাশ হয়েছিল সাত গান

উত্তরাধিকারপ্রকল্পের আওতায় ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গানরুপালি গিটার

ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায়গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠেকষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়াকষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠেআপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়াহকারএবং অদিত রহমানের কণ্ঠেঘুমন্ত শহরেপ্রকাশিত হয়েছিল।

ভক্তদের প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের মতামতের পর আপাতত থেমে গেছেউত্তরাধিকার’-এর কার্যক্রম। এখন আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনার পর প্রকল্পটি নতুনভাবে কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

বিষয় : উত্তরাধিকার আইয়ুব বাচ্চু ট্রিবিউট অ্যালবাম এলআরবি রুপালি গিটার সংগীতায়োজন

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভক্তদের সমালোচনায় স্থগিত আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x