গোদাগাড়ীতে তাফসির মাহফিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ জামায়াত নেতাদের
রাজশাহীর গোদাগাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ
ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি
আমির হামজা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর
দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। একই ঘটনায় ক্ষোভ
ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ
সদস্য ও জামায়াতের কেন্দ্রীয়
কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর
রহমান।এক ভিডিও বার্তায় অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, কোরআনের মাহফিল বন্ধের এই প্রবণতা অব্যাহত
থাকলে এর ফল সরকারকে
ভোগ করতে হবে। প্রশাসনের
এ পদক্ষেপকে তিনি বিগত সরকারের
আচরণের সঙ্গে তুলনা করেন।সম্প্রতি বুকে ব্যথা নিয়ে
ইবনে সিনা হাসপাতালে ভর্তি
হন অধ্যাপক মুজিবুর রহমান।এর আগে সোমবার বিকেলে
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে তাফসিরুল
কোরআন মাহফিলটি শুরু হওয়ার কথা
ছিল। তবে প্রশাসনের মৌখিক
নির্দেশনার কারণে আয়োজকেরা প্যান্ডেলের মালামাল ফেরত পাঠাতে বাধ্য
হন। একই সঙ্গে অতিথিদের
আসতে নিষেধ করেন তাঁরা।রোববার রাতে নিজের ফেসবুক
পোস্টে মাহফিলের অনুমতি প্রত্যাখ্যানের আইনি ভিত্তি ও
প্রশাসনের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন
মুফতি আমির হামজা।পোস্টে তিনি লেখেন, প্রশাসনের
কাছে আমার সরাসরি প্রশ্ন- কোন আইনি ও
সুনির্দিষ্ট কারণে একটি ধর্মীয় মাহফিলের
অনুমতি প্রত্যাখ্যান করা হলো?নিরাপত্তার কোনো বাস্তব উদ্বেগ
থাকলে তা যথাযথভাবে ব্যাখ্যা
করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্মীয়
আলোচনা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং মানুষের অধিকার
নিয়ে কথা বলার সুযোগ
সবার জন্য সমান রাখার
দাবি জানান এই সংসদ সদস্য।