এশিয়া কাপের জন্য বাংলাদেশের ২৪ সদস্যের যুব হকি দল
আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে
যাচ্ছে অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র
এশিয়া কাপ হকি। টুর্নামেন্টকে
সামনে রেখে ২৪ সদস্যের
চূড়ান্ত দল ঘোষণা করেছে
বাংলাদেশ হকি ফেডারেশন।দলে রাখা হয়েছে
তিনজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, ছয়জন
মিডফিল্ডার ও সাতজন ফরোয়ার্ড।
দক্ষিণ আফ্রিকার কোচ জাইলস বোনেটের
অধীনে এশিয়া কাপের আসরে খেলবে বাংলাদেশ
যুব হকি দল।অনূর্ধ্ব-২১ জুনিয়র বিশ্বকাপের
বাছাইপর্ব হিসেবেও এবারের এশিয়া কাপ বাংলাদেশের জন্য
গুরুত্বপূর্ণ। ফলে টুর্নামেন্টে ভালো
ফল অর্জনের লক্ষ্য নিয়েই দল প্রস্তুত করছে
বাংলাদেশ।বাংলাদেশের
২৪ সদস্যের দলগোলরক্ষক: মো.
মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম
ও মো. মেহেদী হাসান
জিন্নাত।ডিফেন্ডার: মো.
মেহেদী, মো. মুন্না ইসলাম,
সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান,
মো. অমিত হাসান, মো.
শামীম আহমেদ, মো. তারেক ইসলাম
ও মো. তৈয়ব আলী।মিডফিল্ডার: মো.
তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন
সোটন, মো. আশরাফুল আলম,
মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন
কনক ও মো. বিশাল
আহমেদ।ফরোয়ার্ড: মো.
জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন,
মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান,
মো. দ্বীন ইসলাম, মো. রিফাত ও
মো. তাওসান হোসেন।চীনে অনুষ্ঠিতব্য এই
প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য
নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি জুনিয়র বিশ্বকাপের বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।