আইয়ুব বাচ্চুর জন্মদিনে নতুন সংগীতায়োজনে ২০ গান
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তাঁর জনপ্রিয় ২০টি
গান নতুন সংগীতায়োজনে প্রকাশের
উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উত্তরাধিকার’ নামের
বিশেষ এই অ্যালবামটি ডাবল
সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।অ্যালবামটিতে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’,
‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে
ভালোবাসি’সহ শ্রোতাপ্রিয় ২০টি
গান নতুন করে পরিবেশন
করেছেন দেশের আটটি ব্যান্ড ও
১২ জন শিল্পী।অ্যালবামের গানগুলোর মধ্যে ‘রুপালি গিটার’ গেয়েছে দলছুট, ‘নীল বেদনা’ আরবোভাইরাস,
‘গতকাল রাতে’ সোনার বাংলা সার্কাস, ‘চলো বদলে যাই’
শুভযাত্রা, ‘চাঁদ মামা’ ক্যালিপসো,
‘অচেনা জীবন’ রকসল্ট এবং ‘মাধবী’ ডোপামিন।
‘মন চাইলে মন’ গেয়েছেন এ
কে রাহুল।একক শিল্পীদের মধ্যে
বাবনা করিম ও রাসেল
আলী ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক
রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’,
কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট
পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’
এবং জয় শাহরিয়ার ‘কষ্ট
কাকে বলে’ গানটি পরিবেশন
করেছেন।এ ছাড়া অদিত
‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল
মুন ‘হকার’, কনক আচার্য ‘নীরবে’
এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’
গানটি গেয়েছেন।অ্যালবামের সব গানের মাস্টারিং
করেছেন ইকবাল আসিফ জুয়েল।প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করার পরিকল্পনা
থেকেই তাঁর স্ত্রী ফেরদৌস
আক্তার চন্দনা যোগাযোগ করেন। এরপর আইয়ুব বাচ্চুর
জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের
প্রস্তাব আসে। আলোচনা শেষে
২০টি গান নিয়ে ‘উত্তরাধিকার’ অ্যালবামের
কাজ চূড়ান্ত করা হয়।