বাসচালকের চোখ হারানোর মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ
জুলাই
গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে
গুলিতে বাসচালক মামুনের (২৫) বাম চোখ
নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায়
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ
আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী
মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত
করেছেন।এর
আগে গত ৩০ সেপ্টেম্বর
মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার
উপপরিদর্শক আওলাদ হুসাইন এ মামলায় আনিসুল
হক ও পলককে গ্রেপ্তার
দেখানোর আবেদন করেন।আবেদনে
বলা হয়, দুই আসামি
বর্তমানে অন্য একটি হত্যা
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাঁরা আওয়ামী
লীগ সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে
অভিযোগ রয়েছে। এ মামলার তদন্তেও
তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের
স্বার্থে তাঁদের এ মামলায় গ্রেপ্তার
দেখানো প্রয়োজন।আদালতে
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা গ্রেপ্তার
দেখানোর আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন আবেদনের পক্ষে
শুনানি করেন। দুই পক্ষের বক্তব্য
শোনার পর আদালত তাঁদের
গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।যেভাবে চোখ
হারান
বাসচালক মামুনমামলার
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮
জুলাই সকাল নয়টা থেকে
মামুনের বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই
দিন বিকেল তিনটার দিকে যাত্রাবাড়ী থানার
সামনে ফ্লাইওভারের ওপর অবস্থান করছিলেন
আন্দোলনকারীরা। এ সময় তাঁদের
লক্ষ্য করে গুলি ছোড়া
হয় বলে অভিযোগে উল্লেখ
করা হয়েছে।গুলিতে
মামুনের শরীরের বিভিন্ন স্থান, বাম চোখ ও
মাথা জখম হয়। আহত
অবস্থায় তাঁকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক
চিকিৎসা শেষে তাঁকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়।তিন
দিন চিকিৎসাধীন থাকার পর বাম চোখের
অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয়
চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে
তাঁর বাম চোখ সম্পূর্ণ
নষ্ট হয়ে যায় বলে
মামলার অভিযোগে বলা হয়েছে।আগে
যেভাবে গ্রেপ্তার হন
আনিসুল হক
ও পলক২০২৪
সালের ১৩ আগস্ট রাজধানীর
সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী
আনিসুল হককে গ্রেপ্তার করে
পুলিশ। পরে রাজধানীর নিউমার্কেট
থানায় করা একটি হত্যা
মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে
বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে
রয়েছেন।অন্যদিকে,
২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর
খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা
অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে
পল্টন থানায় করা একটি মামলায়
গ্রেপ্তার করা হয়। এরপর
থেকে তিনিও কারাগারে রয়েছেন।