মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার পোষ্ট
আর্জেন্টিনা জাতীয়
দল থেকে লিওনেল মেসির
অবসরের খবরে বিশ্ব ফুটবলে
তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের
বিদায়ের ঘোষণা দেওয়ার পর মেসির সতীর্থ
ও ঘনিষ্ঠজনেরা তাঁকে নিয়ে আবেগঘন বার্তা
দিচ্ছেন। এবার সেই তালিকায়
যোগ দিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা
রোকুজ্জো।জাতীয় দলের
জার্সিতে মেসির দীর্ঘ পথচলার উত্থান-পতনের অনেকটাই কাছ থেকে দেখেছেন
আন্তোনেলা। প্রেমিকা থেকে স্ত্রী হয়ে
ওঠার এই সময়ে মেসির
সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও কঠিন সময়ও
দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই
সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আন্তোনেলা।ইনস্টাগ্রামে দেওয়া
এক বার্তায় মেসির জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি
দেখে নিজের গর্বের কথা জানান তিনি।
মেসির দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করে আন্তোনেলা লেখেন,
‘কত বছর, কত মুহূর্ত,
কত আনন্দ; আবার কত হতাশা
ও কঠিন সময়ও ছিল।
আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি,
পড়ে যেতে দেখেছি, আবার
উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার
পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে
লড়াই করে যেতে এবং
বারবার চেষ্টা করতে দেখেছি।’মেসির স্বপ্নপূরণের
সাক্ষী হতে পারাকে নিজের
জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন
আন্তোনেলা। তিনি বলেন, ‘এত
বছর পর আমি সৌভাগ্যবান
যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি
এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার
সঙ্গে ভাগ করে নিতে
পেরেছি।’মেসির ক্যারিয়ারের
বিভিন্ন সময়ে তাঁর পরিবারের
উপস্থিতি ছিল। সম্প্রতি মেসির
বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটিও শোকের
মধ্যে রয়েছে। এর মধ্যেই মেসির
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বাবা হিসেবে তাঁর
ভূমিকার কথাও তুলে ধরেছেন
আন্তোনেলা।তিনি লেখেন,
‘এই পুরো গল্পের একটি
বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা
সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা
দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের
লক্ষ্যের জন্য লড়াই করেছে,
কখনো হাল ছাড়েনি এবং
শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর
তারা নিজের চোখে দেখেছে, সে
কীভাবে সব অর্জন করেছে
এবং বিশ্বকাপ উচিয়ে ধরেছে।’মেসি ও
আন্তোনেলার তিন ছেলে থিয়াগো,
মাতেও ও চিরো। তাদের
বয়স যথাক্রমে ১৩, ১০ ও
৮ বছর। বাবার অর্জনের
ব্যাপকতা তারা এখনো পুরোপুরি
বুঝতে না পারলেও তাঁকে
নিয়ে গর্বিত বলে জানান আন্তোনেলা।তিনি লেখেন,
হয়তো একদিন তারা সত্যিই বুঝতে
পারবে তোমার গল্প কতটা বিশাল।
কিন্তু আজ তারা শুধু
তাদের বাবাকে নিয়ে গর্বিত।বার্তার শেষ
দিকে মেসির প্রতি ভালোবাসা ও গর্বের কথা
জানিয়ে আন্তোনেলা লেখেন, ‘আমি তোমাকে নিয়ে
গর্বিত; তোমার পথচলা, তুমি যা কিছু
অতিক্রম করে এসেছ এবং
সবচেয়ে বেশি গর্বিত সেই
মানুষটির জন্য, যে প্রতিটি মুহূর্তের
পেছনে ছিল। তোমার পাশে
থেকে এসব অভিজ্ঞতার অংশ
হতে পারা কত বড়
সৌভাগ্য! আমরা তোমাকে অসীম
ভালোবাসি।’
সূত্র:
টিওয়াইসি স্পোর্টস