ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চরকিতে আসছে আফজাল হোসেন-আফসানা মিমির ‘রঙিন সুরমা’

চরকিতে আসছে আফজাল হোসেন-আফসানা মিমির ‘রঙিন সুরমা’

সত্য ও মিথ্যার টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দুজন মানুষের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ‘রঙিন সুরমা’। আগামী ১২ আগস্ট রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে চলচ্চিত্রটি।সীমিত দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল হক ইমরান। গল্পের প্রধান দুই চরিত্র মুন্তাসির ও শাহিদা। বাস্তব জীবনের নানা সত্য আড়াল করে প্রিয় মানুষকে পাশে পাওয়ার আশায় তারা মিথ্যার আশ্রয় নেয়।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। চিত্রনাট্যের ভিন্নতা তাঁদের কাজটিতে আগ্রহী করেছে বলে জানিয়েছেন দুই অভিনয়শিল্পী।আফসানা মিমি বলেন, ‘গল্পটি পড়া শেষ করেছি চোখে জল নিয়ে।’ আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নির্মাতা ইমরানের কাজের প্রতি নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।আফজাল হোসেন বলেন, চটকদার গল্পের চাহিদার সময়ে ঠান্ডা মেজাজের ও শিহরণ জাগানো অনুভূতির গল্প তৈরি করার উদ্যোগটি বিশেষ। দর্শকদের এই আবেগ স্পর্শ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।চরকির সিইও রেদওয়ান রনি বলেন, প্রবীণ ও বরেণ্য শিল্পীদের নিয়ে এমন আবেগঘন কাজের উদ্যোগকে স্বাগত জানানো উচিত। সব বয়সী দর্শক এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন বলে তাঁর প্রত্যাশা।নির্মাতা রিয়াজুল হক ইমরানের ভাষ্য, বয়স বাড়ার সঙ্গে মানুষের চাওয়া-পাওয়া, ভয় ও মৌলিক চাহিদার পরিবর্তন হয়। অসুস্থতা, একাকিত্ব ও ক্ষয়ের মধ্যেও দুজন মানুষ কীভাবে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার অর্থ খুঁজে নেয়, ‘রঙিন সুরমা’য় সেটিই তুলে ধরা হয়েছে।