মোশাররফ করিমের সঙ্গে টানা আট নাটকে সোহাগ
নাটকের পরিচিত মুখ এস এম
আশরাফুল আলম (সোহাগ) সম্প্রতি
গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকের
কাজ শেষ করেছেন। শ্রীমঙ্গলের
বিভিন্ন লোকেশনে নাটকগুলোর চিত্রায়ন হয়েছে।এর মধ্যে সম্রাট
জাহাঙ্গীরের পরিচালনায় ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দাগিরি’ এবং
তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘জনতা হোটেল’, ‘সুখ
দুঃখ’, ‘আপন মানুষ’, ‘ঘরে
সংসার’ ও ‘গোয়েন্দাগিরি’সহ
ছয়টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন সোহাগ।শুটিং শেষে ঢাকায় ফিরে
বর্তমানে সুজিত বিশ্বাসের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’-এর শুটিং নিয়ে
ব্যস্ত তিনি। মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহাগ বলেন, ২০২১ সালে এস
আর মজুমদারের ‘উলট পালট’ নাটকের
মাধ্যমে প্রথম তাঁর সঙ্গে কাজের
সুযোগ পান। মোশাররফ করিমকে
সহযোগিতাপরায়ণ অভিনেতা উল্লেখ করে তাঁর প্রতি
কৃতজ্ঞতা জানান সোহাগ।
সোহাগের
অভিনয়ের প্রশংসা করে মোশাররফ করিম
বলেন, তিনি আগের চেয়ে
অনেক বেশি সিরিয়াস হয়েছেন
এবং ভালো করছেন। নাটকগুলোর
গল্প দর্শকদের ভালো লাগবে বলেও
আশা প্রকাশ করেন তিনি।