ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পাকিস্তানে টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানে টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে (আয়েশা গিলামানা) গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় গাড়িতে তাঁর ভাই ও বোনও ছিলেন।স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে। শামসো বিবির বাবা ফজল সাহেবজাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা করেছে।ডেইলি পাকিস্তানসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে ফোন পান শামসো বিবি। ফোনে তাঁকে বাড়ির বাইরে আসতে বলা হয়। এরপর ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন তিনি।তাঁরা একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। অভিযোগপত্রে বলা হয়েছে, একটি গুলি শামসো বিবির ঘাড়ে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।গুলির পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে শামসো বিবির বোন আসিমা গুরুতর আহত হন।শামসো বিবির বাবা পুলিশকে জানিয়েছেন, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর মেয়ের আর্থিক লেনদেন ছিল। অর্থ ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই দুজন তাঁকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় এর আগে ইসলামাবাদে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়েছিল।ফজল সাহেবজাদার সন্দেহ, কাউসার ও জাভেদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকতে পারেন। তাঁরা অন্য কাউকে দিয়ে হামলা চালিয়ে থাকতে পারেন বলেও তাঁর সন্দেহ। একই সঙ্গে হত্যার আগে কাশিফের ফোন করার বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।নিহতের বাবার তথ্য অনুযায়ী, প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন শামসো বিবি। প্ল্যাটফর্মটিতে তাঁর প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।