স্পেনে সাইকেল গ্যারেজে আগুন, প্রাণ গেল বাংলাদেশি তরুণের
স্পেনের রাজধানী
মাদ্রিদে সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে মো. ইউসুফ হাসান
আলিফ (২৬) নামে এক
বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০
আগস্ট) বিকেলে পালোস দে লা ফ্রন্তেরা
মেট্রো স্টেশনের কাছে একটি সাইকেল
গ্যারেজে এ ঘটনা ঘটে।নিহত ইউসুফ
হাসান আলিফ স্পেনে ফুড
ডেলিভারির কাজ করতেন। তাঁর
জন্ম ঢাকায়। তাঁর বাবার নাম
আব্দুল মোতালিব। অগ্নিকাণ্ডের পর তাঁর মরদেহ
স্থানীয় একটি হাসপাতালের মর্গে
রাখা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের
তথ্য অনুযায়ী, রোববার বিকেলে হঠাৎ ওই সাইকেল
গ্যারেজে আগুন লাগে। মুহূর্তের
মধ্যে আগুন গ্যারেজের বিভিন্ন
অংশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান
শুরু করেন। তবে গ্যারেজের ভেতরে
আটকা পড়ায় ইউসুফকে জীবিত
উদ্ধার করা সম্ভব হয়নি।প্রাথমিক তদন্তে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে, গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের
ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত
হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের
প্রকৃত কারণ এবং গ্যারেজটিতে
কোনো ধরনের নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না,
তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ।