কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, ৭ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের
উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ
ঘটনায় আরও অন্তত পাঁচজন
নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা
হচ্ছে।আজ
শনিবার সকাল আটটার দিকে
রিসোর্টটিতে আগুন লাগে। এতে
স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয়
জানা যায়নি।স্থানীয়
সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে
আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে উদ্ধারকাজ চালিয়ে সকাল ১০টা পর্যন্ত
সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও
অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা
হচ্ছে।বর্তমানে
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন।ইনানী
পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান,
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে যায় এবং ফায়ার
সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন
পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও
কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা
খতিয়ে দেখা হচ্ছে।